দীর্ঘ ২০ বছরের পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন মামুনুল ইসলাম
২০ বছরের পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন মামুনুল ইসলাম

বিকেএসপিতে শুরুটা হয়েছিল জিমনাস্টিকস দিয়ে। চার বছর পর ফুটবলে আসা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মামুনুল ইসলামকে। পরিণত হতেই ২০০৭ সালে মারদেকা কাপ দিয়ে জাতীয় দলে অভিষেক। পাশাপাশি দেশের সব শীর্ষ স্থানীয় ক্লাবগুলোতে সাফল্যের সঙ্গে পদচারণা। আর আজ দীর্ঘ ২০ বছরের পেশাদারি ফুটবল থেকে অবসর ঘোষণা। শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে শেষ ম্যাচ খেলে বুটজোড়া তুলে রাখবেন সাবেক অধিনায়ক।

বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মামুনুল

অবসর ঘোষণাকে সামনে রেখে মামুনুলের বর্তমান ক্লাব ফর্টিস এফসি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে শুরুতে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চট্টগ্রাম থেকে উঠে আসা ফুটবলার। মামুনুল শুরুতে বলেছেন, ৩০ বছরের (বিকেএসপিতে ভর্তিসহ) একটা অধ্যায় শেষ করতে যাচ্ছি। জানি না দেশকে কতটুকু দিতে পেরেছি, তবে চেষ্টা করেছি সততার সঙ্গে দেশকে দেওয়ার জন্য। ফুটবলের থেকে অনেক কিছু পেয়েছি। নাম বলেন, ফেম বলেন, অর্থ বলেন, ট্রফি বলেন, অর্জন বলেন, ব্যক্তিগত অর্জন বলেন— অনেক কিছু। যা আসলে আমি যদি চিন্তা করি, এই অর্জনগুলো ফুটবলের মাধ্যমে পাওয়া, ইটস ভেরি টাফ আমার জন্য।

অধিনায়কত্বের অভিজ্ঞতা ও আক্ষেপ

ক্যারিয়ারে দেশের হয়ে ১৫ বছর খেলেছেন মামুনুল। সবশেষ ২০২০ সালে। অধিনায়কত্বও করেছেন। সেই অভিজ্ঞতা থেকে মামুনুল বললেন, আপনারা ভালো জানেন ইটস নট ইজি, ছয় বছর ক্যাপ্টেনসি করা। দেশের থেকে যে সম্মানটুকু আশা করেছিলাম, সে সম্মানটুকু লাস্ট বিদায়ের সময় পাইনি, বাট ক্লাব দিচ্ছে। এটা যে একজন প্লেয়ারের জন্য কতটুকু চাওয়া বা পাওয়া, এটা আসলে বলে বুঝাতে পারবো না আপনাদের কাউকে। এটা আসলে আমাদের অর্জনই তো একটা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুটি বড় আক্ষেপ

বিদায় বেলায় তার দুটি আক্ষেপ, ছয়বার সাফ ফুটবল খেলেও চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ আছে। এছাড়া আইএসএলে চ্যাম্পিয়ন টিমের মেম্বার হয়েও মাঠে খেলার সময় না পাওয়া বা টাইম না পাওয়ার একটা আক্ষেপ। এই দুইটা আক্ষেপ যতদিন বেঁচে থাকবো, ততদিন থেকে যাবে। কারণ এই দুইটা আক্ষেপ যদি পূরণ হতো, তবে মনে হয়, আমার ক্যারিয়ারে সবকিছুই… আমি একজন সাকসেসফুল প্লেয়ার হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে যতটুকু দরকার ছিল ততটুকু সবই অর্জন থাকতো। কারণ আমি সাফ গেমসে চ্যাম্পিয়ন হয়েছি, ক্লাব লেভেলে ছয়টা লিগ শিরোপা, ছয়টা ফেডারেশন কাপ শিরোপা, স্বাধীনতা কাপ শিরোপা এবং সুপার কাপে রানার্সআপ– সব মিলিয়ে সবই অর্জন ছিল। বাইরের ক্লাবেও চ্যাম্পিয়নশিপ অর্জন আছে।

ফুটবলের সঙ্গেই থাকবেন মামুনুল

অবসরের পর ফুটবলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মামুনুল। ফর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেনও তাকে ফুটবলের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। ক্লাব সভাপতি শাহীন হাসানও চান ফুটবলের সঙ্গে থেকে মামুনুল সামনের দিকে কিছু একটা করুক।