ক্রিস গেইলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
ক্রিস গেইলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সূর্যবংশীর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে নতুন করে নিজের নাম লেখালেন বৈভব সূর্যবংশী। হায়দরাবাদের বিপক্ষে শনিবার দুর্দান্ত শতকের ইনিংস খেলে তিনি প্রমাণ করলেন, বয়সে ছোট হলেও ব্যাট হাতে মোটেও ছোট নন তিনি। এই ইনিংসের মাধ্যমেই তিনি ভেঙে দিয়েছেন ক্যারিবিয়ান স্টার ক্রিস গেইলের অনন্য রেকর্ড।

উল্লেখ্য, চলতি বছর আইপিএল শুরুর আগেই এক সাক্ষাৎকারে গেইলের রেকর্ড ভাঙার ইচ্ছা প্রকাশ করেছিলেন সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে দ্রুততম ৫০টি ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইলের নামে। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী।

এদিন মাত্র ৩৬ বলে সেঞ্চুরির পাশাপাশি নিজের ১৫তম আইপিএল ইনিংসে ৫০তম ছক্কাটি মারেন সূর্যবংশী। ওদিকে ক্রিস গেইল নিজের আইপিএল ক্যারিয়ারে ২১ ইনিংসে ৫০টি ছক্কার কীর্তি অর্জন করেছিলেন। সূর্যবংশী মাত্র ১৫ ইনিংসেই সেই মাইলফলক স্পর্শ করেন, যা আইপিএলের ইতিহাসে দ্রুততম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ