প্যাট কামিন্সের নতুন প্রিয় খেলোয়াড় বৈভব সূর্যবংশী
প্যাট কামিন্সের নতুন প্রিয় খেলোয়াড় বৈভব সূর্যবংশী

২০১১ সালে টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের। সেই বছর জন্ম হয় বৈভব সূর্যবংশীর। ভারতের ১৫ বছর বয়সী এই ব্যাটারকে এতদিন দূর থেকে দেখেছেন কামিন্স। প্রথমবার মোকাবিলা করার পর বৈভবের ভক্ত বনে গেছেন এই অজি পেসার।

ম্যাচের ঘটনা

শনিবার (২৫ এপ্রিল) কামিন্সের দল সাইরাজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব। ১২ ছক্কায় ৩৭ বলে ১০৩ রান করে আউট হন। আইপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র ২৬ ম্যাচ খেলেই চারটা সেঞ্চুরি হয়ে গেছে সূর্যবংশীর। এত কম ইনিংসে এত সেঞ্চুরি নেই আর কারও।

তবে এমন ইনিংস খেলার পর ম্যাচ শেষে হারের তেঁতো স্বাদ পেতে হয়েছে বৈভবকে। রাজস্থানের দেওয়া ২২৯ রানের লক্ষ্য হায়দরাবাদ ছুঁয়ে ফেলেছে ৯ বল বাকি থাকতেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কামিন্সের প্রশংসা

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বৈভবকে প্রশংসায় ভাসিয়েছেন কামিন্স। তিনি বলেন, ‘আমার মনে হয় ও আমার নতুন প্রিয় খেলোয়াড়। ও বল খুব জোরে মারে। তার খেলা দেখা সত্যিই দারুণ, বেশ আনন্দদায়ক।’

বৈভবের বিপক্ষে বোলারদের নিখুঁত বল করতে হবে উল্লেখ করে কামিন্স বলেন, ‘একজন বোলার হিসেবে আপনাকে একদম নিখুঁত বল করতে হবে, কারণ আপনি যদি তা না পারেন, তবে বল অনেক দূরে গিয়ে পড়বে। ও সত্যিই অসাধারণ। তার ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে এবং তার খেলার ধরন আমার বেশ পছন্দ।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ