বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে নতুন মাত্রা যোগ করে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ ও ফ্রিজার উদ্বোধন করেছে। রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘ওয়ালটন মেগা লঞ্চ’ শীর্ষক অনুষ্ঠানে এসব পণ্য উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তাহসিনুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ভারতে ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সাহা। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদারেরাও যুক্ত হন।
নতুন মডেলের বৈশিষ্ট্য
অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ওয়ালটন ফ্রিজের আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান আজমল ফেরদৌস নতুন মডেলের ফ্রিজের উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার তুলে ধরেন। নতুন লাইনআপে রয়েছে প্রিমিয়াম সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজার।
দাম ও বাজার সম্প্রসারণ
দেশের বাজারে নতুন মডেলের এসব ফ্রিজ ১৬ হাজার ৪৯০ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় পাওয়া যাবে। ওয়ালটন ফ্রিজের সিবিও তাহসিনুল হক বলেন, ‘স্থানীয় বাজারে একক আধিপত্য বজায় রাখার পাশাপাশি ওয়ালটন ইতিমধ্যে বিশ্বের ৫৫টির বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে একসঙ্গে নতুন ১৫টি মডেলের ফ্রিজ উন্মোচন করা হলো।’



