সিরিজ হারের পর শেখার কথা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক
সিরিজ হারের পর শেখার কথা বললেন কিউই অধিনায়ক

জয় দিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে কিউইরা। সিরিজ হারের পর শেখার কথা বলছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

শেষ ওয়ানডে হারের প্রতিক্রিয়া

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শেষ ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্সকে আজকে (গতকাল) পুরো কৃতিত্ব দিতেই হবে। তারা আমাদেরকে চাপ দিয়ে গেছে। হ্যাঁ, এমন কন্ডিশনে আসলে এখান থেকে শেখার ব্যাপার তো থাকবেই। এগুলো সামনে কাজে দেবে। অনেকে প্রথম বাংলাদেশ সফরে এসেছে। যখনই চাপে পড়বেন, সেখান থেকে অনেক কিছু শিখবেন, ব্যাটিংয়েও বোলিংয়েও। এই সফর থেকে সবাই অনেক কিছু শিখবে। সামনে এমন পরিস্থিতিতে পড়লে ছেলেরা আরও ভালো করবে বলে আশা করি। এখানে অনেক কিছু শিখতে পেরেছে সবাই।’

নিজেদের পারফরম্যান্স মূল্যায়ন

নিজেদের পারফরম্যান্স নিয়ে ল্যাথাম বলেন, ‘হ্যাঁ অনভিজ্ঞ অনেকে আছে। তবে আমরা চেয়েছি নিয়ন্ত্রণ রাখতে। আমি বা নিকোলস হয়তো আরও দলে অবদান রাখতে পারতাম। সেটা করতে পারিনি। এখানে ছেলেরা বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, দারুণ অভিজ্ঞতা হয়েছে। সামনে এগুলো কাজে লাগবে। এখানে অনেকে টি-টোয়েন্টি খেলতে থেকে যাবে। চেষ্টা থাকবে যতটা শিক্ষা কাজে লাগাতে পারি সামনের সিরিজে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা

বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা করে কিউই অধিনায়ক বলেন, ‘অনেক গরম ছিল। টিভিতে দেখে হয়ত কন্ডিশন বুঝা যায় না। এখানে অনেক গরম ছিল। ফলে তারা যেমন খেলেছে পুরো কৃতিত্ব দিতে হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ