মাদারীপুরে আওয়ামী লীগ ছাড়লেন সাবেক তিনবারের চেয়ারম্যান
মাদারীপুরে আওয়ামী লীগ ছাড়লেন সাবেক চেয়ারম্যান

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাজিতপুর ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার। রোববার সন্ধ্যায় বাজিতপুরে তার শ্বশুরবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মামলার চাপ ও অর্থনৈতিক ক্ষতি

সিরাজুল ইসলাম বলেন, জনগণের ভোটে তিনি দীর্ঘদিন ইউপির চেয়ারম্যান ছিলেন। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিপক্ষের প্রভাবশালী মহল তাকে একের পর এক মামলায় জড়িয়েছে। এমনকি হত্যা মামলার আসামিও হতে হয়েছে এবং একাধিকবার কারাভোগ করতে হয়েছে। মামলার কারণে আত্মগোপনেও থাকতে হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে সব মামলায় জামিনে রয়েছেন। মামলার চাপ ও অর্থনৈতিক ক্ষতির কারণে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তাই ভবিষ্যতে আর কোনোভাবেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না এবং সাধারণ নাগরিক হিসাবে জীবনযাপন করতে চান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদত্যাগপত্র জমা দিতে পারেননি

সিরাজুল ইসলাম আরও বলেন, রাজৈর উপজেলা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করতে না পারায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

সিরাজুল ইসলাম হাওলাদার নৌকা প্রতীক নিয়ে বাজিতপুর ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ