বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়।
বিজয়ী প্রার্থীরা
ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে বিজয়ী প্রার্থীরা হলেন: তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
ভোটের বিবরণ
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট, ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।
ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি, যার মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে। পরাজিত প্রার্থীদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট পেয়েছেন।



