বিশ্বকাপের আগে মেসির ইনজুরি শঙ্কা, আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা
বিশ্বকাপের আগে মেসির ইনজুরি শঙ্কা

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার খবর। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। ফেলাডেলফিয়ার বিপক্ষে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচে ৭৩ মিনিটে উঠে যান মেসি।

ম্যাচের ঘটনা

ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি ফ্রি কিক নেওয়ার পর মেসিকে অস্বস্তিতে দেখা যায়। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ধরে রাখতে দেখা যায় তাকে। এরপর নিজেই ডাগআউটের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেন। তার জায়গায় মাঠে নামেন মাতেও সিলভেত্তি।

কোচের বক্তব্য

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেন ইন্টার মায়ামির কোচ গুইলের্মো হয়েস। তিনি জানান, এটি গুরুতর কোনো চোট নয়, বরং সতর্কতামূলক সিদ্ধান্ত ছিল। হোয়োস বলেন, ‘এখনও আমরা কোনো মেডিকেল রিপোর্ট পাইনি। তবে সে বেশ ক্লান্ত ছিল। মাঠও খুব বেশি ভাল ছিল না। তাই ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপ প্রস্তুতি

বিশ্বকাপ উপলক্ষে এমএলএসে এখন থেকে বিরতি চলবে। তাই সবার নজর এখন মেসির শারীরিক অবস্থার দিকে। এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’-র ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ