টি-টোয়েন্টি ইতিহাসে নাবিল মাসটের ২ রানে ৬ উইকেট
টি-টোয়েন্টি ইতিহাসে নাবিল মাসটের ২ রানে ৬ উইকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন বতসোয়ানার পেসার নাবিল মাসটে। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রান খরচায় ৬ উইকেট নিয়ে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে মিতব্যয়ী ছয় উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছেন তিনি। রোববার (২৪ মে) রাজধানী গ্যাবরোনের বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে বতসোয়ানার মুখোমুখি হয় মালি ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানে গুটিয়ে যায় মালি। দলটি খেলতে পারে মাত্র ৯.৪ ওভার।

নাবিলের ধ্বংসযজ্ঞ

বল হাতে ধ্বংসযজ্ঞ চালান নাবিল মাসটে। ডানহাতি এই মিডিয়াম পেসার ২.৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। তার ইকোনমি ছিল অবিশ্বাস্য ০.৭৫। মজার ব্যাপার হলো, নাবিলের ছয়টি উইকেটই এসেছে জোড়ায় জোড়ায়। ম্যাচের অষ্টম ওভারের প্রথম দুই বলে দুটি উইকেট নেওয়ার পর আবার একই ওভারের শেষ বল ও পরের ওভারের প্রথম বলে শিকার করেন আরও দুই ব্যাটারকে। এরপর ১০ম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তুলে নেন শেষ দুই উইকেট।

ভাঙলেন হার্শা ভরদ্বাজের রেকর্ড

এই কীর্তিতে তিনি ভেঙে দিয়েছেন হার্শা ভরদ্বাজের রেকর্ড। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন সিঙ্গাপুরের এই বোলার। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম রান দিয়ে ছয় উইকেট নেওয়ার তালিকায় আছেন আরও কয়েকজন তারকা বোলার। এর মধ্যে রয়েছেন দীপক চাহার (৭ রানে ৬ উইকেট; বাংলাদেশের বিপক্ষে), অজান্তা মেন্ডিস ও সিরাজুল ইদরুস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ