চোটে উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন আলকারেজ
চোটে উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন আলকারেজ

কব্জির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় উইম্বলডনের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন শেষ হয়ে গেছে কার্লোস আলকারেজের। মঙ্গলবার দুইবারের চ্যাম্পিয়ন ঘোষণা দিয়েছেন, উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

পুনর্বাসন ভালোই এগোচ্ছে

আলকারাজ বলেছেন, ‘আমার পুনর্বাসন ভালোভাবেই এগোচ্ছে এবং আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও খেলার জন্য প্রস্তুত নই। তাই কুইন্স ও উইম্বলডনের দুই টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি।’

গত বছরের ফাইনালে হেরেছিলেন সিনারের কাছে

গত বছর উইম্বলডন ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে হেরেছিলেন স্প্যানিশ এই তারকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চোটের ধারা

আলকারেজ বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে চোট পান। এরপর তিনি মাদ্রিদ ওপেন, রোম মাস্টার্স এবং ফ্রেঞ্চ ওপেন থেকেও নাম প্রত্যাহার করেন। রোলাঁ গারোঁতে তিনি ছিলেন টানা দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন।

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর এই টেনিস তারকা। ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে মূল পর্বে অভিষেকের পর এবারই মাত্র তৃতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম মিস করতে যাচ্ছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ