১৫ বছর বয়সী অক্ষরা গুপ্তার ট্রিপল সেঞ্চুরি, বিহারের 'লেডি বৈভব'
১৫ বছর বয়সী অক্ষরা গুপ্তার ট্রিপল সেঞ্চুরি

ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর পর বিহার থেকে উঠে আসা আরেক ক্রিকেটার এখন আলোচনায়। তবে তিনি পুরুষ নন, বরং একজন নারী ক্রিকেটার। মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আলোচনায় এসেছেন অক্ষরা গুপ্তা। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ম্যাচে ১২৬ বলে তিনি করেছেন ৩০৬ রান।

অবিশ্বাস্য কীর্তি

ভাগলপুরে অনুষ্ঠিত বিসিএ উইমেন্স অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে বিহার নারী দলের অধিনায়ক অক্ষরা এমন কীর্তি গড়েছেন। ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। মাত্র ১৬ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর ৩৪ বলে তুলে নেন সেঞ্চুরি। এখানেই থেমে থাকেননি; প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ওয়ানডে ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন অক্ষরা। ২৬ বলে করেছেন ৩০৬ রান।

ইনিংসের বিবরণ

অবিশ্বাস্য এই ইনিংস সাজিয়েছেন ৫৫টি চার ও ৮টি ছক্কায়, যেখানে স্ট্রাইক রেট ছিল ২৪২.৮৬। গত দুই বছরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চারটি টুর্নামেন্টে খেলে ইতোমধ্যে নজর কেড়েছেন অক্ষরা। এবার ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লেডি বৈভব’ উপাধি পেয়েছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ