জীবন মানেই নম্বরের খেলা। জন্ম সংখ্যায় লুকিয়ে থাকে জীবনের যাবতীয় উত্থান-পতন। আপনি কেমন মানুষ, কতটা বিশ্বাসযোগ্য, সঙ্গীর প্রতি আপনার আচরণ কেমন— সবটাই বলে দিতে পারে জন্ম সংখ্যা। আজই জন্ম সংখ্যা মিলিয়ে জেনে নিন আপনার স্ত্রী ঠিক কতটা আপনাকে ভালোবাসেন।
জন্ম সংখ্যা ১
মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে যাদের জন্ম, তাদের জন্ম সংখ্যা ১। তারা অত্যন্ত দৃঢ় মানসিকতার অধিকারী। অন্যকে অনুসরণ করতে পছন্দ করেন না এবং গুরুত্ব পেতে ভীষণ পছন্দ করেন। ভালোবাসার ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার। সব পরিস্থিতিতে তারা সঙ্গীকে ভালোবাসেন, তবে কারও অসম্মান সহ্য করেন না।
জন্ম সংখ্যা ২
যাদের জন্ম ২, ১১, ২০ বা ২৯ তারিখে, তাদের জন্ম সংখ্যা ২। তারা অত্যন্ত আবেগপ্রবণ। আপনার না বলা কথাও তারা বুঝতে পারেন। তাদের কাছে শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি বজায় রাখতে সঙ্গীর সঙ্গে প্রতিমুহূর্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে মনে রাখবেন— তাদের যদি ক্রমাগত আঘাত করেন, তবে চুপ করে আপনার থেকে অনেক দূরে সরে যেতে পারেন।
জন্ম সংখ্যা ৩
যাদের জন্ম ৩, ১২, ২১ বা ৩০ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৩। তারা ভীষণভাবে হইচই করতে ভালোবাসেন। নিঃসন্দেহে মজার মানুষ হয়ে থাকেন। আপনার সঙ্গীর মন ভালো করে দেওয়ার মতো ম্যাজিক রয়েছে তাদের কাছে। তবে তাদের নিয়মে বাঁধতে গেলে আপনার থেকে দূরে সরে যাবেন।
জন্ম সংখ্যা ৪
যাদের জন্ম ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৪। তারা আর পাঁচজনের থেকে একেবারে আলাদা মানুষ। নিজে যা ভাবেন বা বিশ্বাস করেন, সেখানে তারা অনড়। স্বাধীনচেতা, কেউ নিয়ন্ত্রণ করলে তা একেবারে পছন্দ নয়। তবে সঙ্গী হিসেবে তাদের জুড়ি মেলা ভার। তারা যে কোনো পরিস্থিতিতে সঙ্গীর পাশে থাকেন। প্রকাশ বেশি না করলেও নীরবেই আপনার জন্য করে যান।
জন্ম সংখ্যা ৫
যাদের জন্ম ৫, ১৪ বা ২৩ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৫। কেউ নিয়ন্ত্রণ করলে তা তাদের ভীষণ অপছন্দ। মিশতে ভালোবাসেন কিন্তু খুব দ্রুতই সব কিছুতে একঘেয়েমি চলে আসে। তবে এই জন্ম সংখ্যার জাতক যদি আপনার সঙ্গী হয়ে থাকেন, তাহলে নিশ্চিন্ত থাকুন— আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকেই বেছে নেবেন তিনি।
জন্ম সংখ্যা ৬
যাদের জন্ম ৬, ১৫ বা ২৪ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৬। তারা ভীষণ রোমান্টিক ও কেয়ারিং। পাওয়ার হিসাব না করেই দিতে জানেন, তবে মাত্রাতিরিক্তভাবে যে কোনো বিষয় নিয়ে। সঙ্গী হিসেবে তারা পারফেক্ট। বিনাশর্তে ভালোবাসতে পারেন। ভাঙা নয়, বরং জুড়ে থাকাতেই বিশ্বাসী তারা।
জন্ম সংখ্যা ৭
যাদের জন্ম ৭, ১৬ বা ২৫ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৭। তারা ভীষণ অন্তর্মুখী। সহজে কারও সঙ্গে মিশতে পারেন না। তাদের বোঝা খুব কঠিন। মন কী চলছে তা কাউকে বুঝতে দেন না। সব কিছুতে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেন। সঙ্গীর জন্য তারা সব করতে পারেন, তবে মুখে প্রকাশ খুবই কম। তবে আঘাত পেলে চুপ করে সরে যেতে আর দুবার ভাবেন না।
জন্ম সংখ্যা ৮
যাদের জন্ম ৮, ১৭ বা ২৬ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৮। তারা মানসিকভাবে ভীষণ শক্ত। সহজে ভেঙে পড়ার মানুষ নন। ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষী। তারা সঙ্গীর সঙ্গে হাতে হাত মিলিয়ে জীবন গোছাতে পছন্দ করেন। বিপদে সবসময় সঙ্গীর পাশে থাকেন।
জন্ম সংখ্যা ৯
যাদের জন্ম ৯, ১৮ বা ২৭ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৯। তারা ভীষণ আবেগপ্রবণ, তবে সহজেই রেগে যান। ভালোবেসে তারা সবটুকু উজাড় করে দিতে পারেন। সঙ্গীর চাহিদার থেকেও বেশি উজাড় করে দেন তারা।



