হামে আক্রান্ত যমজ তিন শিশু নিয়ে হাসপাতালে মা, দেশে আরও ৬ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত যমজ তিন শিশু নিয়ে হাসপাতালে মা

হামে আক্রান্ত সাত মাস বয়সী যমজ তিন সন্তানকে নিয়ে কুমিল্লা থেকে ঢাকার মহাখালীতে ডিএনসিসি করোনা হাসপাতালে এসেছেন মা শাবনূর বেগম। অসুস্থ দুই ছেলেশিশু ইউসুফ ও ইমরানকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অপর শিশু ইয়াসমিন চিকিৎসাধীন শিশু ওয়ার্ডে।

গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে আরও ৬ শিশু মারা গেছে। মৃত শিশুদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হামের উপসর্গে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও ময়মনসিংহে ১ শিশু মারা গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৫ মার্চ থেকে মোট মৃত্যু ৪১৫

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৫০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৬৫ শিশু। মোট মারা গেল ৪১৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫০ হাজার ৫০০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩১ হাজার ৯৯২ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ