অফিস সহায়ককে নির্যাতন: তদন্ত কমিটি গঠন
অফিস সহায়ককে নির্যাতনে তদন্ত কমিটি গঠন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস সহায়ককে পুলিশ সদস্য কর্তৃক শারীরিক নির্যাতন ও হুমকি দেওয়ার অভিযোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার। রোববার (১০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

অভিযোগের বিবরণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের অফিস সহায়ক মো. সারোয়ার জাহান গত ৫ মে একটি আবেদনপত্র দাখিল করেন। এতে তিনি অভিযোগ করেন, গত ৪ মে পুলিশ সার্জেন্ট মো. রেজাউল হক (বিপি নম্বর-৯০১৫১৭৪৯১২) বিনা কারণে তার আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তাকে প্রথমে শাহবাগ পুলিশ বক্সে এবং পরে শাহবাগ থানায় নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। একই সঙ্গে পিস্তল দিয়ে গুলি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্ত কমিটি গঠন

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দীনকে। সদস্য হিসেবে রয়েছেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারহানা মৃধা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশও করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ