৫৯ বছরেও উজ্জ্বল ত্বকের রহস্য জানালেন মাধুরী দীক্ষিত
৫৯ বছরেও উজ্জ্বল ত্বক, সৌন্দর্যের রহস্য জানালেন মাধুরী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত সম্প্রতি তার ৫৯তম জন্মদিন উদযাপন করেছেন। এই বয়সেও তার ঝলমলে ত্বক ও স্বাস্থ্যোজ্জ্বল চুল ভক্তদের মুগ্ধ করে আসছে। জটিল ও ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্টের পরিবর্তে তিনি সাধারণ ও নিয়মিত রূপচর্চায় বিশ্বাসী। নিজের ইউটিউব চ্যানেলে তিনি তার দৈনন্দিন ত্বক ও চুলের যত্নের কিছু অভ্যাস শেয়ার করেছেন।

সুন্দর ত্বকের মূল রহস্য

মাধুরী দীক্ষিতের মতে, সুন্দর ত্বকের আসল রহস্য শরীরের ভেতরে লুকিয়ে আছে। কোনো প্রসাধনী ব্যবহারের আগে পুষ্টিকর খাবার খাওয়া এবং শরীর হাইড্রেটেড রাখা সবচেয়ে জরুরি। তিনি বলেন, ত্বক সুস্থ রাখার জন্য আপনি কী খাচ্ছেন এবং কীভাবে মুখ পরিষ্কার করছেন—সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। ত্বক ও শরীর ময়েশ্চারাইজড রাখতে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দেন তিনি।

সকালের রূপচর্চা

মাধুরী তার সকালের রূপচর্চা শুরু করেন একটি ভালো ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে, যা ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে সতেজতা আনে। এরপর তিনি টোনার হিসেবে ভালো মানের গোলাপ জল ব্যবহার করেন। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত ভিটামিন সি সিরাম ব্যবহার করেন তিনি। ময়েশ্চারাইজার বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি ত্বকের ধরন বুঝে নেওয়ার ওপর জোর দেন—তৈলাক্ত ত্বকের জন্য ওয়াটার-বেসড এবং শুষ্ক ত্বকের জন্য ভারী ক্রিম ব্যবহারের পরামর্শ দেন। সকালের রুটিনের শেষ ধাপে সানস্ক্রিন ব্যবহার করতে কখনো ভোলেন না এই অভিনেত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাতের ত্বকের যত্ন

রাতে মেকআপ না তুলে ঘুমানোকে ত্বকের জন্য সবচেয়ে বড় ভুল বলে মনে করেন মাধুরী। তিনি সাধারণত ক্লিনজিং বাম দিয়ে মেকআপ তোলেন এবং মাঝেমধ্যে মাইসেলার ওয়াটার ও ওয়াইপস ব্যবহারের পর একটি মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেন। মুখ পরিষ্কারের পর রাতেও তিনি টোনার ও ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। শেষ ধাপে ময়েশ্চারাইজারের পাশাপাশি চোখের নিচের যত্নে আই ক্রিম এবং ঠোঁটের জন্য লিপ বাম ব্যবহার করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চুলের যত্নে ঘরোয়া প্যাক

ত্বকের পাশাপাশি চুলের যত্নেও একটি সহজ ঘরোয়া হেয়ার মাস্কের কথা জানিয়েছেন মাধুরী। পাকা কলা চটকে তার সঙ্গে নারকেল তেল ও মধু মিশিয়ে এই প্যাক তৈরি করেন তিনি। কলা চুলকে গভীরভাবে পুষ্ট ও নরম করে, নারকেল তেল রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায়, এবং মধু চুলের গোড়া মসৃণ করে ভলিউম বাড়াতে সাহায্য করে। প্রতি ২০ দিনে একবার তিনি এই প্যাক ব্যবহার করেন, তবে যাদের চুল বেশি রুক্ষ তারা সপ্তাহে একবারও ব্যবহার করতে পারেন।