চামচের জাদুতে ফিরবে ত্বকের তারুণ্য, জেনে নিন সহজ কৌশল
চামচের জাদুতে ফিরবে ত্বকের তারুণ্য, জেনে নিন কৌশল

আজকাল আয়নার সামনে দাঁড়াতেই অনেকেই নিজেকে অচেনা মনে করেন। চোখ-মুখ ফোলা, ত্বকের টানটান ভাব হারিয়ে গেছে। এমন অবস্থায় দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। জীবনযাত্রায় সামান্য পরিবর্তন হলেই শরীর তা জানান দেয়। কসমেটিক ডার্মাটোলজিস্টদের মতে, ওয়াটার রিটেনশনের কারণেই মুখ ফুলে ওঠে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাতের কাছে থাকা স্টিলের চামচ দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব।

মুখ ফোলার কারণ

চিকিৎসকদের মতে, তিনটি প্রধান কারণ মুখ ফোলার জন্য দায়ী। অতিরিক্ত লবণ খাওয়া, শরীরে পানির অভাব এবং পর্যাপ্ত ঘুমের অভাব। বিশেষ করে রাতে ভারি খাবার, প্রক্রিয়াজাত খাদ্য বা মদ্যপানের অভ্যাস থাকলে পরদিন সকালে ত্বকে তার প্রভাব পড়ে। দিনের কাজের মধ্যে ধীরে ধীরে ফোলা ভাব কমলে বোঝা যায় এটি সাময়িক সমস্যা। কিন্তু ফোলা ভাব দীর্ঘস্থায়ী হলে তা অ্যালার্জির লক্ষণ হতে পারে।

প্রতিরোধের উপায়

নিজেকে নিয়মের মধ্যে রাখা জরুরি। রাতে দেরি করে খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। পাশাপাশি স্ক্রিন টাইম কমানো এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি মুখ ফোলার সঙ্গে লালচে ছোপ, চুলকানি বা শ্বাসকষ্ট দেখা দেয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি তীব্র অ্যালার্জির লক্ষণ হতে পারে। সাধারণ নিয়ম মেনে চললে এবং ঘরোয়া টোটকা ব্যবহার করলে ত্বক সতেজ ও সুন্দর থাকে। কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফিরে আসে আত্মবিশ্বাস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফোলাভাব দূর করার পদ্ধতি

ঠান্ডা চামচ

দুটি স্টিলের চামচ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপর ঠান্ডা চামচ চোখের নিচে ও গালে আলতো করে চেপে ধরুন। নিমেষেই ফোলা ভাব কমে যাবে।

বরফ পানি

ঘুম থেকে উঠে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। ইচ্ছা করলে আইসপ্যাক বা কোল্ড কম্প্রেসও ব্যবহার করতে পারেন।

ম্যাসাজ

আঙুলের ডগা দিয়ে খুব হালকাভাবে মুখে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং জমে থাকা তরল সরে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পর্যাপ্ত পানি

শরীর হাইড্রেটেড থাকলে পানি জমার প্রবণতা কমে। তাই সারা দিন নিয়ম করে পানি পান করুন। ত্বকের যত্নে এই সহজ পদ্ধতিগুলো অত্যন্ত কার্যকর।