ডলফিনের লাফের রহস্য: কীভাবে ও কেন তারা পানির ওপর থেকে উঁচুতে উঠে?
ডলফিনের লাফের রহস্য: কীভাবে ও কেন তারা উঠে?

ডলফিনের লাফের রহস্য: কীভাবে ও কেন তারা পানির ওপর থেকে উঁচুতে উঠে?

ডলফিনকে পানির ওপর থেকে লাফ দিতে দেখে অনেকেই অবাক হন। এই চমৎকার দৃশ্যের পেছনে রয়েছে তাদের শারীরিক কৌশল ও প্রয়োজনীয় কারণ। আসুন জেনে নিই ডলফিন কীভাবে এবং কেন এই লাফ দেয়।

ডলফিন কীভাবে লাফ দেয়?

ডলফিনের লাফ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় পানির নিচ থেকে। তারা দ্রুতবেগে সাঁতার কেটে প্রয়োজনীয় গতি অর্জন করে। এরপর শক্তিশালী লেজ বা ফ্লুক ব্যবহার করে সজোরে পানিতে ধাক্কা দিয়ে নিজেদের ওপরের দিকে ঠেলে দেয়। বিজ্ঞানীরা এই বিশেষ আচরণকে ব্রেচিং বলে থাকেন।

লাফ দেওয়ার সময় ডলফিন সাধারণত প্রায় সোজা হয়ে ওঠে, যাতে কম শক্তি খরচ হয়। পানির নিচে থাকাকালীন তারা বুকের দিকের ফ্লিপার বা পাখনা ব্যবহার করে চলাফেরা ও দিক পরিবর্তন নিয়ন্ত্রণ করে। এরা বাতাসে প্রায় ২৫ ফুটের বেশি উচ্চতায় লাফ দিতে পারে এবং লাফের সময় শরীর ঘোরানো বা ডিগবাজি খাওয়ার মতো শারীরিক কসরতও দেখায়।

ডলফিন কেন লাফ দেয়?

ডলফিন শুধু আনন্দের জন্য লাফালাফি করে না; বরং নানা গুরুত্বপূর্ণ কারণে তারা এই কাজটি করে।

  • পরিবেশ পর্যবেক্ষণ: পানির ওপর থেকে ডলফিন চারপাশের পরিবেশ পাখির চোখের মতো পরিষ্কার দেখতে পায়, যা স্পাই হপিং নামে পরিচিত। এভাবে তারা শিকারের খোঁজ করে বা বিপদ শনাক্ত করে।
  • যোগাযোগ: দলবদ্ধভাবে চলার সময় ডলফিন লাফ দিয়ে নিজের অবস্থান জানায়, যাকে বিচ কাস্টিং বলে। শিস ছাড়াও লাফিয়ে পড়ে সৃষ্ট শব্দের মাধ্যমে দূরবর্তী সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।
  • শরীর পরিষ্কার রাখা: স্তন্যপায়ী হওয়ায় ডলফিনের শরীরে পরজীবী আটকে যায়। লাফ দিয়ে পানিতে আছড়ে পড়লে বাতাসের ঝাপটা ও পানির ধাক্কায় এগুলো খসে পড়ে।
  • শক্তি সঞ্চয়: বাতাস পানির চেয়ে হালকা হওয়ায় দীর্ঘ দূরত্ব দ্রুত পাড়ি দিতে ডলফিন লাফ দিয়ে বাতাসে ভেসে চলে, যা শক্তি কম খরচ করে।
  • শ্বাস নেওয়া: ডলফিন স্তন্যপায়ী প্রাণী, তাই তাদের বাতাসের অক্সিজেন প্রয়োজন। লাফিয়ে উঠে মাথার ব্লোহোল দিয়ে দ্রুত শ্বাস নিয়ে নেয়।
  • শরীর ঠান্ডা রাখা: সাঁতার কাটার সময় উৎপন্ন অতিরিক্ত তাপ ছাড়তে তারা লাফঝাঁপ দেয়, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • আনন্দ ও খেলাধুলা: ডলফিন খুবই আমুদে প্রাণী; তারা মজা করার জন্য বা মানুষের সঙ্গ উপভোগ করতেও লাফ দেয়।

কখন দেখা যায় ডলফিনের এই লাফ?

ডলফিনের লাফালাফি বছরের যেকোনো সময় দেখা যায়, তবে সমুদ্রের শান্ত ও পরিষ্কার পানিতে এদের বেশি সক্রিয় দেখা যায়। সাধারণত ভোর বা সূর্যাস্তের সময়, যখন পানি শান্ত থাকে, তখন তারা বেশি লাফ দেয়। খাবারের খোঁজে বা দলবেঁধে চলার সময় দিনের যেকোনো মুহূর্তেও তারা এমন করতে পারে।

বাংলাদেশে ডলফিন

বাংলাদেশেও প্রচুর ডলফিন রয়েছে। সুন্দরবন ও বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় ইরাবতী ডলফিন বাস করে, যা বিশ্বের অন্যতম প্রধান আশ্রয়স্থল। এছাড়া হালদা ও পদ্মা নদীতে বিপন্ন গাঙ্গেয় ডলফিন বা শুশুক দেখা যায়।