ভ্যালেন্টাইন ডিনারে স্ট্রবেরি-মিল্ক জেলো কেক: রেসিপি ও প্রস্তুত প্রণালী
ভ্যালেন্টাইন ডিনারে স্ট্রবেরি-মিল্ক জেলো কেক রেসিপি

ভ্যালেন্টাইন ডিনারে স্ট্রবেরি-মিল্ক জেলো কেক: রেসিপি ও প্রস্তুত প্রণালী

ভ্যালেন্টাইন ডিনারে আকর্ষণ বাড়াতে চোখজুড়ানো ঠান্ডা-ঠান্ডা লোভনীয় স্ট্রবেরি-মিল্ক জেলো কেক হলে কেমন হয়? এই বিশেষ দিনে প্রিয়জনকে উপহার দিন মজাদার এই মিষ্টি, যা তৈরি করা খুবই সহজ। নিচে রেসিপি ও ধাপে ধাপে প্রণালী দেওয়া হলো।

উপকরণ

  • স্ট্রবেরি ৫০০ গ্রাম
  • ঘন দুধ ৪ কাপ
  • ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ
  • স্ট্রবেরি এসেন্স আধা চা-চামচ
  • হেভি ক্রিম ১ কাপ
  • চিনি ১ কাপ
  • আগার আগার পাউডার ৪ চা-চামচ

প্রণালী

প্রথমে ঘন দুধের সঙ্গে চিনি মিশিয়ে নিন। এরপর তাতে মেশান ভ্যানিলা এসেন্স। আগার আগার পাউডারের অর্ধেকটা দিয়ে দুধ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে হেভি ক্রিম মিশিয়ে নিন। এবার কেকের মোল্ডে চারপাশে স্ট্রবেরির টুকরা সেট করে তাতে দুধের মিশ্রণ ঢেলে ফ্রিজে আধা ঘণ্টার মতো রেখে জমতে দিন।

এরপর স্ট্রবেরিতে ফুটানো পানি ও চিনি যোগ করে ব্লেন্ড করে ছেঁকে জুস তৈরি করে নিন। এবার পানি ও আগার আগার পাউডার মিশিয়ে চুলায় অনবরত নেড়ে রান্না করুন। ২-৩ মিনিট পর ঘন আঠালো ভাব হলে নামিয়ে কিছুক্ষন বাতাসে নেড়ে ফ্রিজে সেট হওয়া দুধের ওপর ঢেলে দিন। এরপর ফ্রিজে রাখুন আরও এক ঘণ্টা। বের করে ওপরে ফ্রেশ স্ট্রবেরি ও লেবুপাতা দিয়ে আপনার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মজাদার স্ট্রবেরি-মিল্ক জেলো কেক।

এই রেসিপিটি ভ্যালেন্টাইন ডিনারে একটি অনন্য সংযোজন হতে পারে, যা প্রিয়জনের হৃদয় জয় করবে সহজেই।