রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

রাজধানীতে বুধবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। কখনও মাঝারি, আবার কখনও ভারী বর্ষণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ঈদে বাড়ি ফেরা মানুষ ও হাটে চলাচলে ভোগান্তি দেখা যায়। সকাল ৮টার পর থেকে রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বৃষ্টি হয়। কোথাও কোথাও ভারী বর্ষণের কারণে সড়কে পানি জমে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও এখনো আকাশ মেঘলা রয়েছে। মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকা অঞ্চলেও দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিভাগ ভিত্তিক বৃষ্টিপাত

এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লঘুচাপের প্রভাব

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করায় এই বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ