বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির মাছ কোনটি? বেলুগা স্টারজনের আকার ও বিপদ
বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির মাছ: বেলুগা স্টারজন

২০২১ সালে মিশিগানের ডেট্রয়েট নদী থেকে ১০৯ কেজি ওজনের একটি বিশাল লেক স্টারজন মাছ উদ্ধার করেন গবেষকেরা। প্রায় ৭ ফুট লম্বা এই মাছের বয়স ১০০ বছরের বেশি হতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের। তবে এটি বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির মাছ নয়।

বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির মাছ বেলুগা স্টারজন

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে বড় মিঠাপানির মাছ হলো বেলুগা স্টারজন। এদের মূল বাসস্থান ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি অঞ্চলের কৃষ্ণ সাগর, আজভ সাগর ও কাস্পিয়ান সাগর এবং এগুলোর সঙ্গে যুক্ত নদী। ওয়ার্ল্ড স্টারজন কনজারভেশন সোসাইটি ও ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের যৌথ প্রতিবেদন অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ বেলুগা স্টারজন লম্বায় ২৬ ফুটের বেশি এবং ওজনে দুই মেট্রিক টন পর্যন্ত হতে পারে।

বেলুগা স্টারজনের বৈশিষ্ট্য ও আয়ু

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) তথ্য অনুসারে, বিশাল আকারের কারণে বেলুগা স্টারজন জলজ খাদ্যশৃঙ্খলের শীর্ষে অবস্থান করে। এরা কার্প, জলজ পাখি, এমনকি ছোট সিল মাছও শিকার করে। লেক স্টারজনের মতো বেলুগা স্টারজনও ১০০ বছরের বেশি বাঁচতে পারে। ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যার সহযোগী অধ্যাপক লিওনার্দো কঙ্গিও বলেন, 'বড় আকারের স্ত্রী মাছ বেশি ডিম পাড়তে পারে, যা বংশবৃদ্ধির জন্য সুবিধাজনক।' বড় আকার শিকারি প্রাণীর হাত থেকে রক্ষা করে এবং শিকার ধরতে সাহায্য করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিলুপ্তির পথে বেলুগা স্টারজন

বর্তমানে বেলুগা স্টারজন আইইউসিএনের লাল তালিকায় বিলুপ্তির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এর ডিম থেকে তৈরি ক্যাভিয়ারের প্রতি কেজির মূল্য আট হাজার ডলারের বেশি। অতিরিক্ত মাছ শিকার ও বাঁধ নির্মাণের কারণে ইতালির নদীগুলো থেকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল। অধ্যাপক কঙ্গিও ও তাঁর সহকর্মীরা ২০২১ সালের জানুয়ারিতে 'ডাইভারসিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশনস' জার্নালে এ মাছের বিস্তার ও জিনগত বৈচিত্র্য নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমানে সবচেয়ে বড় স্টারজন হোয়াইট স্টারজন

বর্তমানে মানুষ সবচেয়ে বড় হোয়াইট স্টারজন দেখতে পারে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্টারজন প্রজাতি। আইনিভাবে ভালো সুরক্ষায় থাকায় এদের দেখা সহজ। তবে বেলুগা ও হোয়াইট স্টারজন পুরোপুরি মিঠাপানির মাছ নয়; এরা নদীতে জন্ম নেয় ও ডিম পাড়ে, কিন্তু জীবনের বড় অংশ কাটায় সমুদ্রের লোনাপানিতে, ইলিশের মতো।

পুরোপুরি মিঠাপানির সবচেয়ে বড় মাছ মেকং জায়ান্ট ক্যাটফিশ

সমুদ্রের লোনাপানিতে না যাওয়া পুরোপুরি মিঠাপানির সবচেয়ে বড় মাছ হলো মেকং জায়ান্ট ক্যাটফিশ। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মেকং নদীতে বাস করে এবং লম্বায় প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে। অতীতে ২৯৩ কেজি ওজনের মেকং ক্যাটফিশ ধরার রেকর্ড রয়েছে। তবে বেলুগা স্টারজনের মতোই বাঁধ ও অতিরিক্ত মাছ শিকারের কারণে আইইউসিএন এদের মহাবিপন্ন প্রাণীর তালিকায় রেখেছে।