ইরান চুক্তি করতে যোগাযোগ করেছে, দাবি ট্রাম্পের
ইরানের চুক্তি প্রস্তাব, ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে একটি আন্তর্জাতিক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। টাইমস অব ইসরাইলের খবরে এ কথা বলা হয়েছে।

চুক্তি নিয়ে ট্রাম্পের সন্দেহ

ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে অনেক আগ্রহী। তবে আমি জানি না, তারা আদৌ চুক্তির যোগ্য কি না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা চুক্তি মেনে চলবে কি না।’ তিনি ইরানের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি মনে করি না, ইরানের সঙ্গে এই চুক্তি টিকবে।’

জাহাজ হামলার প্রসঙ্গ

এক সাংবাদিক প্রশ্ন করেন, ইরান যদি সত্যিই চুক্তি করতে চায়, তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে? জবাবে ট্রাম্প বলেন, ‘তারা কিছুটা অগোছালো এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পালটা আঘাতের হুঁশিয়ারি

ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পালটা আঘাত করবে। তবে তিনি স্বীকার করেন, পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বা দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গভাবে আলোচনা আবার শুরু হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ইরানের বিরুদ্ধে অভিযোগ

এর আগে ট্রাম্প অভিযোগ করেন, তেহরান বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে এবং এ নিয়ে তিনি ‘মোটেও সন্তুষ্ট নন’। তিনি দাবি করেন, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ট্রাম্প ইরানকে গত প্রায় পাঁচ দশক ধরে ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা রাষ্ট্র’ বলেও আখ্যা দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ