রাজধানীতে হঠাৎ বৃষ্টি, গরমে কিছুটা স্বস্তি
রাজধানীতে হঠাৎ বৃষ্টি, গরমে কিছুটা স্বস্তি

রাজধানী ঢাকায় হঠাৎ একপশলা বৃষ্টিতে কিছুক্ষণের জন্য কমে আসে গরমের দাপট। মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় না হলেও বিকেলের দিকে আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় ঝুম বৃষ্টি।

বৃষ্টিতে থমকে যায় নগরজীবন

কর্মব্যস্ত বিকেলে হঠাৎ বৃষ্টিতে থমকে যায় নগরীর গতি। গাড়ি চলতে থাকে লাইট জ্বালিয়ে, আর পথচারীরা আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করে। আগারগাঁও এলাকায় তানভীর আহাম্মেদের তোলা ছবিতে দেখা যায়, বৃষ্টিতে ভিজছে রাজধানী।

প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মীর হোসেনের তোলা ছবিতে দেখা যায়, বৃষ্টি বদলে দিয়েছে নগরজীবনের চিত্র। টিএসসি এলাকায় রিকশাচালক ও যাত্রীরা কাকভেজা অবস্থায় দেখা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দমকা হাওয়ায় উল্টে যায় ছাতা

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় উল্টে গেছে রিকশা আরোহীর ছাতা। কালো মেঘ আর ঝুম বৃষ্টিতে বিকেলেই যেন রাজধানীতে নেমে আসে সন্ধ্যা। মিরপুরের তালতলা এলাকায় তানভীর আহাম্মেদের তোলা ছবিতে এ দৃশ্য ধরা পড়ে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও দেখুন: লঘুচাপ, বৃষ্টিপাত, আবহাওয়া, ছবির গল্প।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ