রাজধানীর হাতিরঝিল এম্পিথিয়েটার এবং ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ ফেস্ট উইথ আকিজ ভেঞ্চার’। সোমবার (৮ জুন) তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে ছিল জমকালো ফায়ার ওয়ার্কস।
উপচেপড়া ভিড় ও আকর্ষণীয় আয়োজন
ঈদ ফেস্টের তিন দিনই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশুদের জন্য ছিল বয়সভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন স্টলে প্রোডাক্ট স্যাম্পলিং এবং বিভিন্ন এনগেজিং গেম সেগমেন্টস।
আকিজ ভেঞ্চার চেয়ারম্যানের কৃতজ্ঞতা
সমাপনী অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন আকিজ মানসম্পন্ন দেশীয় পণ্যের পাশে থাকার জন্য আপামর ভোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দিনগুলোতে ঢাকার বাইরের ভোক্তাদের জন্যও এমন ঈদ ফেস্ট আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিতি ও ভোক্তাদের মতামত
সমাপনি অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান ছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ ফেস্টে আগত দর্শনার্থীরা মোজো, স্পিড, ফার্মফ্রেশ এবং ফ্রুটিকার প্রতি তাদের নির্ভরতার কথা ব্যক্ত করেন। তারা মানসম্পন্ন পণ্যের চাহিদার কথা মাথায় রেখে এগ্রো, হেলথ এন্ড হাইজিন, বাইসাইকেল এবং ইলেক্ট্রিকসহ অন্যান্য সেক্টরেও আকিজ ভেঞ্চার গ্রুপের টেকসই উন্নয়নের এই যাত্রাকে সাধুবাদ জানান।



