গভীর রাতে অনিদ্রা দূর করতে করণীয়
গভীর রাতে অনিদ্রা দূর করতে করণীয়

সারাদিনের কাজের পর রাতে যার ঘুম নেই, তার জীবনে কোনো সুখ নেই। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এখন ইনসমনিয়া বা অনিদ্রায় ভুগছেন। তবে কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কেন হয় অনিদ্রা?

অনেকের দৈনন্দিন ব্যস্ততায় রাতে ঘুমাতে যেতে দেরি হয়। রাত যত বাড়ে, ঘুম আসতে চায় না। যারা রাত জেগে পড়াশোনা বা অফিসের কাজ করেন, তাদেরও একই সমস্যা। ঘুমের সময় জেগে থাকতে হয়, আর সময় পার হলে আর ঘুম আসে না। ফলে সকালে ঘুম ভাঙতে সমস্যা হয় এবং মেজাজ খিটখিটে হয়ে যায়।

অনিদ্রা দূর করার তিনটি অভ্যাস

প্রথমত: ঘুমের পরিবেশ তৈরি করুন

ঘুমের জন্য একটি ভালো ঘর বেছে নিন, যাতে শব্দ কম প্রবেশ করে। ঘুমের নির্দিষ্ট সময় ঠিক করুন। ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে মোবাইল ও ল্যাপটপ থেকে দূরে থাকুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয়ত: খাদ্যাভ্যাস ও ব্যায়াম

ডায়েটে এমন খাবার রাখুন যা ঘুমের জন্য উপকারী, যেমন বাদাম, দুধ, আখরোট, মধু, কলা, ডিম ও মিষ্টি আলু। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন।

তৃতীয়ত: সময়মতো খাবার ও পানীয়

ঘুমের ৪ ঘণ্টা আগে কফি, সিগারেট ও মদ্যপান ত্যাগ করুন। রাতের খাবার ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে গ্রহণ করুন।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন এই তিনটি অভ্যাস মেনে চললে সঠিক সময়েই শান্তির ঘুম পাওয়া সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ