বেসিল পেস্ট টি-বোন স্টেকের রেসিপি
বেসিল পেস্ট টি-বোন স্টেকের রেসিপি

বেসিল পেস্ট টি-বোন স্টেক

টি-বোন স্টেকের সাথে বেসিল পেস্টের অসাধারণ কম্বিনেশন। সহজ উপকরণে তৈরি করুন সুস্বাদু এই পদটি।

উপকরণ:

  • টি–বোন স্টেক ৩৫০ গ্রামের পিস
  • ফ্রেশ বেসিলপাতা ১ মুঠো
  • কাজুবাদাম ২ টেবিল চামচ
  • পারমিজান চিজ অথবা দেশি পনির ২ টেবিল চামচ
  • অলিভ অয়েল ৩ টেবিল চামচ
  • রসুন ২ কোয়া
  • গোলমরিচগুঁড়া আধা চা–চামচ
  • লবণ স্বাদমতো

প্রণালি:

প্রথমে পেস্ট বানাতে বেসিল, কাজু, রসুন, চিজ ও অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে নিন। তারপর এক চিমটি লবণ মেশান।

টি–বোন স্টেকে লবণ ও গোলমরিচগুঁড়া মেশান। ভালোভাবে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রিলারে (না থাকলে ননস্টিক ফ্রাই প্যান) গরম করে স্টেক দিন। প্রতি পাশ ৪ থেকে ৫ মিনিট মাঝারি আঁচে ভাজুন। হাড়ের কারণে সময় একটু বেশি লাগবে। এটা মিডিয়াম হবে। স্টেক নামিয়ে ৭ মিনিট রেস্টে রাখুন। এতে জুস ভেতরে সেট হবে। ম্যাশড পটেটো ও বেসিল পেস্ট সসের সঙ্গে পরিবেশন করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ