বিফ স্টু রেসিপি: ফরাসি স্বাদে ঘরোয়া রান্না
বিফ স্টু রেসিপি: ফরাসি স্বাদে ঘরোয়া রান্না

বিফ স্টু: ফরাসি ঐতিহ্যের স্বাদ

বিফ স্টু মূলত ফ্রান্সের একটি জনপ্রিয় খাবার, যা এখন সারা বিশ্বে সমাদৃত। এই রেসিপিটি অনুসরণ করে আপনি সহজেই ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু বিফ স্টু।

উপকরণ

  • গরুর মাংস (হাড় ছাড়া পায়ের বা কাঁধের মাংস) - আধা কেজি
  • ময়দা - ১ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি - ২ টেবিল চামচ
  • রসুনকুচি - ১ টেবিল চামচ
  • গাজর (বড় টুকরা) - ২টি
  • আলু (বড় টুকরা) - ২টি
  • গোলমরিচের গুঁড়া - ১ চা-চামচ
  • সেলারি - ১ টেবিল চামচ
  • তেল - ১ টেবিল চামচ
  • মাখন - ২ চা-চামচ

প্রণালি

প্রথমে প্যানে মাখন গরম করুন। মাংসের টুকরাগুলো সামান্য গোলমরিচ, লবণ ও ময়দা মেখে ৫-৬ মিনিট বেশি আঁচে ভেজে তুলে রাখুন।

এবার ওই তেলে পেঁয়াজকুচি ও রসুনকুচি বাদামি করে ভাজুন। তারপর বড় টুকরা করা গাজর ও আলু দিয়ে কয়েক মিনিট নাড়ুন। গোলমরিচের গুঁড়া, লবণ ও পরিমাণমতো পানি দিন। সেলারি ও ভাজা মাংস দিয়ে পাত্রটি ঢেকে দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাংস, গাজর ও আলু সেদ্ধ হয়ে গেলেই রান্না শেষ। তবে স্টু ঘন খেতে চাইলে সামান্য কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নামানোর ১ মিনিট আগে ঢেলে দিন। ধনেপাতাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ