বিফ ফ্রাইড কাবাব: গরুর মাংসের ভিন্ন স্বাদের রেসিপি
বিফ ফ্রাইড কাবাব: ভিন্ন স্বাদের রেসিপি

গরুর মাংসের ভিন্ন স্বাদের একটি মুখরোচক পদ হলো বিফ ফ্রাইড কাবাব। ঝাল-মসলার দারুণ সমন্বয় আর হালকা ভাজা পেঁয়াজ ও কাঁচামরিচের ঘ্রাণ এই কাবাবকে করে তোলে আরও সুস্বাদু। ঈদ বা বিশেষ আয়োজনের পাশাপাশি ঘরোয়া খাবারের তালিকাতেও সহজেই জায়গা করে নিতে পারে এই রেসিপি।

উপকরণ

  • গরুর হাড়ছাড়া মাংস – ১ কেজি (গোল বা লম্বা টুকরো করে কাটা)
  • সিরকা – আধা কাপ
  • মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
  • রসুন বাটা – ১ টেবিল চামচ
  • লবণ – স্বাদমতো
  • তেল – পরিমাণমতো (ভাজার জন্য)
  • পেঁয়াজ – আধা কাপ (মোটা করে কাটা)
  • কাঁচামরিচ – ৫-৬টি (আস্ত)

প্রস্তুত প্রণালী

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মাংসের সঙ্গে সিরকা, মরিচ গুঁড়া, রসুন বাটা ও লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে একদিনের জন্য ফ্রিজে মেরিনেট করে রাখুন।

পরদিন মাংসে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে মাখামাখা হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। এরপর একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মোটা করে কাটা পেঁয়াজ ও আস্ত কাঁচামরিচ হালকা ভেজে নিন। তারপর সিদ্ধ করা মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুন্দরভাবে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার বিফ ফ্রাইড কাবাব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ