ঘরেই বানান ছানার সন্দেশ, রইল সহজ রেসিপি
ঘরেই বানান ছানার সন্দেশ, রইল সহজ রেসিপি

ছানার সন্দেশ বাঙালির অতি প্রিয় একটি মিষ্টি। বিশেষ অনুষ্ঠান থেকে শুরু করে সাধারণ দিনেও এই মিষ্টি মুখে দেওয়ার চল রয়েছে। তবে বাইরের মিষ্টির মান নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। তাই ঘরেই সহজে তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু সন্দেশ।

উপকরণ

  • ছানা: ১ কাপ
  • চিনি: আধা কাপ
  • এলাচিগুঁড়া: ১ চিমটি
  • ঘি: অল্প (হাত ও ট্রে মাখানোর জন্য)
  • পেস্তাকুচি বা কিশমিশ: সাজানোর জন্য

প্রণালি

প্রথমে একটি ননস্টিক পাত্রে ছানা, চিনি এবং এলাচিগুঁড়া একসঙ্গে নিয়ে কম আঁচে চুলায় বসান। অনবরত নেড়ে রান্না করতে হবে যাতে ছানা ও চিনি ভালোভাবে মিশে যায়। চিনি গলে গিয়ে ছানার সঙ্গে আঠালো ভাব তৈরি হলে চুলা থেকে নামিয়ে নিন।

এবার একটি ট্রেতে সামান্য ঘি মাখিয়ে তাতে এই মিশ্রণটি সমান করে বিছিয়ে দিন। কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পছন্দসই আকারে কেটে নিন। উপরে পেস্তাকুচি বা কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চাইলে ছাঁচের সাহায্যে নকশাদার সন্দেশও তৈরি করতে পারেন। এতে দেখতে আরও আকর্ষণীয় হবে।

বিকল্প টিপস

সন্দেশে আরও স্বাদ আনতে আপনি সামান্য গোলাপজল বা পেস্তা বাদামের গুঁড়া মিশিয়ে দিতে পারেন। এছাড়া দুধের সর বা মালাই দিয়ে সাজিয়েও পরিবেশন করতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ