ওয়াশিং মেশিনে কাপড় ধুলে মাসিক বিদ্যুৎ বিল কত?
ওয়াশিং মেশিনে কাপড় ধুলে মাসে বিল কত?

বর্তমানে ঘরের কাজ সহজ করতে ওয়াশিং মেশিনের ব্যবহার অনেক বেড়েছে। বিশেষ করে ১০ কেজি ধারণক্ষমতার মেশিনে একসঙ্গে বেশি কাপড় ধোয়া যায়, ফলে সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। তবে অনেকের মনে প্রশ্ন থাকে, এমন মেশিন নিয়মিত চালালে মাসিক বিদ্যুৎ বিল কতটা বাড়তে পারে?

কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?

ধরা যাক, একটি ১০ কেজির ওয়াশিং মেশিন সপ্তাহে দুই দিন ব্যবহার করা হচ্ছে। সে হিসেবে মাসে প্রায় ৮ বার কাপড় ধোয়া হয়। সাধারণভাবে প্রতি ওয়াশে একটি মেশিন ০.৮ থেকে ১.৫ ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারে। বিদ্যুৎ খরচের পরিমাণ মেশিনের ধরন, কাপড়ের পরিমাণ ও ওয়াশিং সময়ের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

মাসিক খরচের হিসাব

এই হিসাবে মাসে মোট বিদ্যুৎ খরচ দাঁড়ায় প্রায় ৮ থেকে ১২ ইউনিট। বাংলাদেশে আবাসিক বিদ্যুতের প্রতি ইউনিটের দাম গড়ে ৮ থেকে ১০ টাকা ধরলে, ওয়াশিং মেশিন ব্যবহারের কারণে অতিরিক্ত বিল আসে প্রায় ৬০ থেকে ১২০ টাকার মধ্যে। সহজভাবে বললে, মাসে ৮ বার ওয়াশ করলে এবং প্রতিবারে গড়ে ১ ইউনিট বিদ্যুৎ খরচে মোট খরচ হবে প্রায় ৮ ইউনিট। প্রতি ইউনিট ৮ টাকা হিসেবে বিল দাঁড়াবে ৬৪ টাকা। আবার ব্যবহার একটু বেশি হলে মাসিক খরচ ১২০ টাকার কাছাকাছি যেতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাধারণ সীমা

সাধারণভাবে ওয়াশিং মেশিন চালাতে মাসে প্রায় ১৬০ থেকে ২০০ টাকার মধ্যেই বিদ্যুৎ খরচ সীমাবদ্ধ থাকে। সব মিলিয়ে বলা যায়, ১০ কেজির ওয়াশিং মেশিন নিয়মিত ব্যবহার করলেও বিদ্যুৎ খরচ তুলনামূলক কম। এর বদলে এটি কাপড় ধোয়ার ঝামেলা, সময় ও পানির অপচয় অনেকটাই কমিয়ে দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ