যতই বিতর্ক থাকুক, সিনেমায় আলফা ইমেজের নায়কদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। দক্ষিণি সিনেমায় এই ধারা আগে থেকেই বিদ্যমান ছিল। এরপর রণবীর সিং অভিনীত 'এনিম্যাল' সিনেমার মাধ্যমে বলিউডেও আলফা হিরোর ট্রেন্ড ব্যাপক জোয়ার সৃষ্টি করে। আমাদের দেশের সিনেমায়ও এর প্রভাব পড়েছে। এখন শাকিব খান, সিয়াম আহমেদ, আফরান নিশো সহ অনেকেই এই আলফা আমেজের নায়কের লুকে দেখা দিচ্ছেন। এবার 'মালিক' সিনেমার মাধ্যমে আরিফিন শুভও এই তালিকায় নিজের অবস্থান শক্ত করলেন।
তবে স্বস্তির বিষয় হলো, তাঁর সাম্প্রতিক লুকগুলোতে দক্ষিণি নায়কদের অন্ধ অনুকরণ দেখা যাচ্ছে না। তিনি নিজের মতোই ড্যাপার, হিপহপ বা আলফা স্টাইলে নিজেকে উপস্থাপন করছেন। নিচে দেখুন তাঁর ১৫টি নজরকাড়া লুক:
আরিফিন শুভর ১৫টি স্টাইলিশ লুক
১. কফিরঙা শার্ট আনবাটন করা
সঙ্গে ম্যাচিং স্যুট পরেছেন আরিফিন শুভ।
২. চুলে ব্যাকব্রাশ ও মোহক স্টাইল
দাড়ি-গোঁফে তাকে খুবই ম্যানলি লাগছে।
৩. ডবল ব্রেস্টেড স্যুটের সঙ্গে স্লিক চুল
কিছুটা লম্বা চুল, ব্রাউন শেডস ও প্রিন্টেড স্কার্ফে শুভ দারুণ।
৪. ক্যাজুয়াল স্যুট স্টাইল
ব্যকরণ মেনে ব্রাউন শুজ পরেছেন শুভ।
৫. রেট্রো সাফারি স্যুট
বহুদিন পরে এমন স্টাইলিশ রেট্রো সাফারি স্যুটে দেখা গেল কাউকে।
৬. মভ স্যুট
মভ স্যুটে দারুণ মানিয়েছে তাঁকে।
৭. কালো পিনস্ট্রাইপ স্যুট
সাদা শার্ট ও ম্যাচিং ড্রেস শুজের ড্যাপার লুকে 'জ্যাজ সিটি' সিরিজ মাতিয়েছেন আরিফিন শুভ।
৮. ম্যাচিং পার্পল সিল্ক টাই ও পকেট স্কোয়ার
সঙ্গে কালো শেডস পরেছেন শুভ।
৯. বোহো লুকে প্যাচওয়ার্কের কড়ি
সাদা টিশার্ট ও জিন্সের সঙ্গে কড়ির মালা।
১০. ফুল বিয়ার্ডেড লুক
টেনে বাঁধা চুলে অত্যন্ত স্টাইলিশ লাগছে শুভকে।
১১. অল গ্রিন স্যুট
কালো ড্রেস শুজের সঙ্গে অল গ্রিন স্যুট।
১২. সাদা ব্লেজার ও কালো বোটাই
সাদা শার্ট, কালো প্যান্ট ও অক্সফোর্ড শুজে 'জ্যাজ সিটি' লুক।
১৩. বুক খোলা সাদা শার্ট
সঙ্গে বোহো স্টাইল কড়ির মালা।
১৪. ওভারসাইজড জ্যাকেট ও ব্যাগি প্যান্ট
সাদা স্নিকার্স ও ম্যানবানের হিপহপ লুকে দেখা যাচ্ছে তাঁকে।
১৫. হাই ওয়েস্টেড অফ হোয়াইট প্যান্ট
আকাশী শার্ট ও নজরকাড়া শল ল্যাপেলের ব্লেজারের রিফ্রেশিং লুক দারুণ ক্যারি করছেন শুভ।
ছবি: আরিফিন শুভর ইন্সটাগ্রাম থেকে নেওয়া। প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:৪৬।



