সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ছবি। কালো শাড়ির গর্জিয়াস লুকে তিনি সবার নজর কেড়েছেন। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন কেয়া পায়েল। আজকাল প্রায়ই তিনি দেখা দিচ্ছেন নানা নজরকাড়া লুকে। সম্প্রতি এমন কিলার লুকে একটি ইভেন্টে গিয়েছেন তিনি। সঙ্গে ছিল কালো শেডস।
শাড়ির নকশা ও কারুকাজ
কালো জর্জেট শাড়ির পুরোটা জুড়ে সোনালির ডুরে প্যাটার্নের কারুকাজ। সঙ্গে ম্যাচিং বটুয়া। পুরো শাড়িতে রয়েছে সরু মানানসই বর্ডার। ম্যাচিং ব্যাকলেস ব্লাউজের কথা আলাদা করে বলতেই হয়। পায়ে ব্লক হিলস জুতা। পেছনে কাট আউট ডিজাইনে বিডসের লহর।
গহনা ও হেয়ারস্টাইল
সঙ্গে রয়েছে চাঁদবালি। হাতে ম্যাচিং কালোর ওপরে সোনালি কারুকাজের বালা ও চুড়ির সেট। চেস্টনাট ব্রাউন হাইলাইট করা খোলা চুলে খুনসুটির মুডে দেখা গেছে পায়েলকে। গালের টোল নিয়ে নানা আলোচনা চলছে এই অভিনেত্রীর। তবে তিনি নিজেই জানেন একটু বেশিই সুন্দর লাগছে তাঁকে এই লুকে। তাই তো ক্যাপশনে লিখেছেন, 'উউপ্স'।
ছবি: কেয়া পায়েলের ইন্সটাগ্রাম। প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:৩২।



