টাঙ্গাইলে এক মাঠে ১২৫ গরু-খাসি কুরবানি, ৫৫৫৪ জনের মাংস বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে পুষ্টকামুরী গ্রামে সামাজিকভাবে এক মাঠে ১০৭ গরু ও ১৮ খাসি কুরবানি করে ৫৫৫৪ জনের মধ্যে ৭৫০ গ্রাম করে মাংস বিতরণ করা হয়েছে।

কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়: ছবির গল্প

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। মা-মেয়ে, দোকানদার, বেলুন বিক্রেতা—সবার মিলনে প্রাণবন্ত সৈকত। গোধূলির আলোয় মুগ্ধতা ছড়িয়েছে।

ঈদুল আজহায় পোস্তা চামড়ার আড়তে কেনাবেচা জমজমাট

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পোস্তা চামড়ার আড়তে কোরবানির পশুর চামড়া কেনাবেচা চলছে। ট্রাক থেকে চামড়া নামানো, লবণ মেখে সংরক্ষণ, বাছাই—সব কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।

ঈদের দ্বিতীয় দিনে লালবাগ কেল্লায় দর্শনার্থীদের ভিড়

ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায় পরিবার-পরিজন ও পোষা প্রাণীসহ ঘুরতে আসেন অনেকে। খোলামেলা পরিবেশ ও মোগল স্থাপত্য উপভোগ করেন দর্শনার্থীরা।

ঈদে চিড়িয়াখানায় ভিড়, ডোনাল্ড ট্রাম্প মহিষ সবার নজর কাড়ছে

ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের দীর্ঘ সারি। আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ভিড়। শিশুপার্ক, হরিণ ও জিরাফও দর্শকদের আকর্ষণ করছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৯ হাজার টন বর্জ্য ডাম্পিং

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৯ হাজার ৬৪১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪ হাজার ৮২৭ টন বর্জ্য ফেলা হয়েছে।

ঈদুল আজহায় কারাগারে বন্দীদের বিশেষ খাবার ও আয়োজন

পবিত্র ঈদুল আজহায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বন্দীর জন্য অতিরিক্ত ২২৫ টাকা বরাদ্দ ছিল।

১০৪ বছর বয়সী নারী এবারের সবচেয়ে বয়স্ক হজযাত্রী

ইন্দোনেশিয়ার ১০৪ বছর বয়সী মবাহ মারসিয়াহ চলতি বছরের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে হজ পালন করছেন। বহু বছর সঞ্চয় করে তিনি এই স্বপ্ন পূরণ করেছেন।

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর চুল কাটা, স্বামী-ননদ গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগে স্বামী ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব, উদ্ধার করে হাসপাতালে

মাদারীপুরের কালকিনিতে মানসিক ভারসাম্যহীন এক নারী মহাসড়কের পাশে কন্যাসন্তান জন্ম দিয়েছেন। স্থানীয় ও প্রশাসনের সহায়তায় মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুরে বিনোদনকেন্দ্রের অভাবে মেঘনার পাড় ‘মিনি কক্সবাজার’

লক্ষ্মীপুর জেলায় কোনো বিনোদনকেন্দ্র না থাকায় ঈদের ছুটিতে মেঘনা নদীর পাড় ‘মিনি কক্সবাজারে’ পরিণত হয়েছে। হাজারো দর্শনার্থী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।

ঈদুল আজহায় রাজধানীর বিনোদনকেন্দ্র খোলা, বিশেষ নিরাপত্তা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো খোলা থাকবে। জাতীয় চিড়িয়াখানা, শিশুমেলা, হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে বিশেষ আয়োজন ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে ব্যাপারীরা সড়কের পাশে ফেলে রেখে গেছেন, ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Page 7 of 240
Pickt মোবাইল স্টিকি ব্যানার — লোগো, ট্যাগলাইন এবং CTA বাটন