বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু (SETU) পাঁচ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৯৭টি পদে এ নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১০ মে ২০২৬। ধূমপায়ী ও মাদকাসক্ত প্রার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।
পদের বিবরণ
১. সমন্বয়কারী
পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: ৮১,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
২. জোনাল ব্যবস্থাপক
পদসংখ্যা: ৪। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৫৭,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৬৪,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
৩. আঞ্চলিক ব্যবস্থাপক
পদসংখ্যা: ৬। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৪৩,২০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৫০,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
৪. সহ–অভ্যন্তরীণ নিরীক্ষক
পদসংখ্যা: ৫। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বাণিজ্য বা সিএসিসি। অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
৫. শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৩০। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
৬. শাখা ব্যবস্থাপক (দ্বিতীয় শ্রেণি)
পদসংখ্যা: ৫০। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ২৭,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩২,০০০ টাকা। বয়স: ২৮ থেকে ৩৫ বছর।
৭. ফিল্ড অফিসার
পদসংখ্যা: ১০০। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। বেতন: শিক্ষানবিশ সময়ে ২৩,৪০০ টাকা এবং নিয়মিতকরণের পর ২৮,০০০ টাকা। বয়স: ২৫ থেকে ৩৫ বছর।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, সেতু, বীরনিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স–১০, কুষ্টিয়া–৭০০০–এর ঠিকানায় সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পৌঁছাতে হবে। খামের ওপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে।
যেসব কাগজপত্র জমা দিতে হবে
- পূর্ণ জীবনবৃত্তান্ত
- সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- জাতীয় পরিচয়পত্রসহ সব সনদের কপি
- মুঠোফোন নম্বর
আবেদনের শেষ তারিখ
১০ মে ২০২৬
নির্দেশনা ও শর্ত
- শিক্ষানবিশ সময় ছয় মাস।
- নিয়মিতকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী ১০ শতাংশ সিপিএফ, বিমা, আনুতোষিকসহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।
- অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য।
- বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য।
- চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে।
- চাকরিতে যোগদানের সময় ২০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে।



