কোরবানির ঈদে শরিকে কোরবানির নিয়ম ও সতর্কতা
কোরবানির ঈদে শরিকে কোরবানির নিয়ম ও সতর্কতা

দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়। এই কোরবানি প্রত্যেক সামর্থ্যবান নর-নারীর ওপর ওয়াজিব। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবেন- কেউ উট, গরু বা ছাগল। অনেকে সামর্থ্যের অভাবে একা কোরবানি দিতে পারেন না; প্রয়োজন হয় শরিকে কোরবানি দেওয়ার। আর শরিকে কোরবানি দিলে মানতে হয় বেশ কিছু নিয়ম।

শরিকে কোরবানির পশু ও শরিক সংখ্যা

ইসলামি শরিয়তে ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে শুধু একজনই কোরবানি দিতে পারেন। এসব পশু একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা শুদ্ধ নয়। আর উট, গরু ও মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে। সাতের বেশি শরিক হলে কারও কোরবানি শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে ৫/৭০, কাযিখান ৩/৩৪৯)

হাদিসের আলোকে শরিকি কোরবানি

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, ‘আমরা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হজ করেছিলাম, তখন আমরা সাতজন করে একটি উট এবং একটি গরুতে শরিক হয়ে কোরবানি করেছি।’ (মুসলিম: ১৩১৮)

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শরিকের অংশ ও শর্ত

ইসলামি ফিকহে উট, গরু ও মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা জায়েজ। (হিন্দিয়া: ৫/৩০৪) আর শরিকে কোরবানি করলে কারও অংশ এক-সপ্তমাংশের কম হতে পারবে না, এমন হলে কোনো শরিকের কোরবানিই শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে: ৫/৭১)

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ