হাওরে এসেছে বর্ষার নতুন পানি। টইটম্বুর জলরাশির বুকে দূরে চলেছে একটি নৌকা। আষাঢ়ের নতুন পানিতে ভরে উঠেছে হাওর। জলরাশির বুক চিরে গন্তব্যে ছুটছেন মৎস্যজীবী।
হাওরের দৃশ্যপট
মেঘলা আকাশের নিচে হাওরের পাড় ধরে হেঁটে যাচ্ছেন দুজন পথচারী। হাওরপারের পথঘাটে এখন বর্ষার পানি। আষাঢ়ের নতুন পানিতে নদ-নদী ভরে উঠেছে। কানায়–কানায় পূর্ণ নদের বুকে চলছে নৌযান।
বর্ষার আনন্দ
বর্ষার ভরা মৌসুমে নৌকায় করে স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন একটি পরিবারের সদস্যরা। হাওরের পানি বেড়েই চলেছে। হাওরপাড়ে বসে গল্প জুড়েছেন দুজন। চারদিকে নতুন পানি, মাথার ওপরে মেঘলা আকাশ।
মাছ ধরার দৃশ্য
বর্ষায় হাওরে মাছ ধরতে এসেছেন এক ব্যক্তি। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও দেখুন: সিলেট, বর্ষাকাল, নদী, ছবির গল্প।



