ও চোখ, তুমি তো সবই পারো, তবে কেন নিজের জগৎ তৈরি করতে পারো না!
ও চোখ, তুমি তো সবই পারো, তবে কেন নিজের জগৎ তৈরি করতে পারো না

ও চোখ, তুমি তো অনেক কিছু ভাবতে পারো, তবে কেন এমন উদাসীনতা! ও চোখ, তুমি তো বলতে পারো অনেক কথা, তবু কেন এতটা নিশ্চুপ নীরবতা! ও চোখ, তুমি তো হাসতে জানো, তবে কেন বারবার শুধু জলে ভরো! ও চোখ, তুমি তো স্বপ্ন দেখতে জানো দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected] তবে কেন দুঃস্বপ্নে জেগে ওঠো বারবার!

ও চোখ, তোমার মাঝেই তো অনন্ত আকাশ, তবু কেন এতটা সীমাবদ্ধ করে রাখো নিজেকে? ও চোখ, তুমি তো ডানা মেলে উড়তে জানো, তবে কেন এতটা আড়ষ্ঠতা? ও চোখ, তুমি তো ভালোবাসতে পারো, তবে কেন দ্বিধাহীন হতে পারো না! ও চোখ, তুমি তো অসীমের পানে ছুটে যাও, তবু কেন বারবার ফিরে ফিরে চাও!

ও চোখ, তোমার মাঝেই তো আশার আলো, তবু কেন খুঁজে ফেরো শুধু আঁধার কালো! ও চোখ, তুমি তো দৃষ্টি মেলো পরম দৃঢ়তায়, তবে কেন এমন নির্ভরশীলতা? ও চোখ, তুমি তো সবই পারো, তবে কেন নিজের একটা জগৎ তৈরি করতে পারো না!

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দূর পরবাস থেকে আরও পড়ুন: জাপান প্রবাসী জীবন, জাপান দূর পরবাস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ