সামরিক ভূমি অধিদপ্তরে ১৩ পদে নিয়োগ, আবেদন শুরু ১ মে
সামরিক ভূমি অধিদপ্তরে ১৩ পদে নিয়োগ, আবেদন ১ মে

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৭ গ্রেডে মোট ১৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১ মে ২০২৬ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদসমূহের বিবরণ

উচ্চমান সহকারী

পদসংখ্যা: ০২। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা আবশ্যক। ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজি ৭০ শব্দ ও বাংলা ৪৫ শব্দ প্রতি মিনিটে গতি থাকতে হবে। টাইপিংয়ে ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ গতি আবশ্যক। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সার্ভেয়ার ড্রাফটসম্যান

পদসংখ্যা: ০৪। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-সার্ভে সনদ। টাইপিংয়ে ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ গতি প্রয়োজন। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

এমই ওভারশিয়ার

পদসংখ্যা: ০৩। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)।

চেইনম্যান

পদসংখ্যা: ০৩। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। ৬ মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)।

বয়সসীমা

২০ মে ২০২৬ তারিখে বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। ১ ও ২ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অধিদপ্তরের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু: ১ মে ২০২৬, রাত ১২:০০টা; শেষ: ২০ মে ২০২৬, রাত ১২:০০টা।

আবেদন ফি

১-৩ নম্বর পদের জন্য ১০০ টাকা আবেদন ফি ও ১২ টাকা সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৪ ও ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা আবেদন ফি ও ৬ টাকা সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। বিস্তারিত অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।