বাবা-মা স্ত্রীকে তালাক দিতে বললে করণীয় কী? ইসলামি স্কলারের উত্তর
বাবা-মা স্ত্রীকে তালাক দিতে বললে করণীয় কী?

বর্তমান সমাজে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ, শ্বশুরবাড়ির অশান্তি বা পারিবারিক দ্বন্দ্বের কারণে সম্পর্ক অনেক সময় তালাক পর্যন্ত গড়ায়। অনেক সময় বাবা-মা নিজের ছেলেকে নির্দেশ দেন, তুমি তোমার স্ত্রীকে বিদায় দাও, তাড়িয়ে দাও। এমন পরিস্থিতিতে তাদের নির্দেশ মানা জরুরি কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সাধারণত বাবা-মায়ের নির্দেশ মানা জরুরি। কিন্তু বাবা-মা যদি বউকে তালাক দেওয়ার কথা বলেন, তাহলে সেটি মানা জরুরি হবে কিনা—এমন প্রশ্নের জবাব দিয়েছেন ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শায়খ আহমাদুল্লাহর বক্তব্য

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, বাবা-মা যদি কেবল ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা তুচ্ছ কারণে বউকে তালাক দিতে বলেন, তাহলে তা মানা জরুরি নয়। তবে স্ত্রী যদি শরীয়তবিরোধী কাজ করেন বা ফাসেক হন, তাহলে মা-বাবার নির্দেশে তাকে তালাক দেওয়া যেতে পারে।

পরিবারে শান্তি বজায় রাখার উপায়

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন, যেন পিতামাতার মন-মানসিকতার পরিবর্তন হয়। স্ত্রীকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার উপদেশ দিন। আপনার মা-বাবাকে বোঝান যে, তারা যেন বউয়ের ভুলত্রুটি ক্ষমা করে দেন। তার সঙ্গে স্নেহ-মমতার আচরণ করেন। নিজের মেয়েকে যেভাবে ভুল হলে ক্ষমা করেন, সে চোখে যেন স্ত্রীকে দেখে। আর স্ত্রীকে বলবেন, যেন নিজের বাবা-মায়ের মতো মনে করে। তাহলেই পারিবারিক দ্বন্দ্ব হবে না। সুখ শান্তি আর আল্লাহর রহমত পরিবারে থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ