মদিনায় নবীজির (সা.) প্রথম চার দফা কর্মসূচি: শান্তি, খাদ্য, আত্মীয়তা ও নামাজ
মদিনায় নবীজির প্রথম চার দফা কর্মসূচি: শান্তি, খাদ্য, আত্মীয়তা ও নামাজ

মদিনায় হিজরতের পর নবী করিম (সা.) প্রথম ভাষণে চারটি মৌলিক নির্দেশনা দেন, যা ইসলামের প্রথম কর্মসূচি হিসেবে বিবেচিত। হজরত আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বর্ণিত হাদিসে (ইবনে মাজাহ ১৩৩৪) এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন: 'হে লোকসকল! তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন নামাজ আদায় করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে।'

প্রথম কর্মসূচি: শান্তির বাণী প্রচার

নবীজি (সা.) প্রথমেই শান্তির পয়গাম পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। মদিনায় তখন আওস ও খাজরাজ গোত্রের মধ্যে বুআস যুদ্ধের পর সমাজ ছিল ভঙ্গুর। তাই তিনি শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেন। তিনি সারা জীবন শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন, মদিনায় তিন ধর্মের মানুষের সঙ্গে এবং মক্কার মুশরিকদের সঙ্গেও শান্তিচুক্তি করেছেন।

দ্বিতীয় কর্মসূচি: খাদ্য সংকট দূরীকরণ

দ্বিতীয় নির্দেশনা ছিল মানুষের খাদ্যের ব্যবস্থা করা। তিনি বলেন, খাদ্য সংকট দূর করো, ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। আরব প্রবাদ অনুসারে, কারো হৃদয়ে পৌঁছতে আগে পেটে পৌঁছতে হয়। তাই শান্তির পর খাদ্য নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃতীয় কর্মসূচি: আত্মীয়তার বন্ধন মজবুত

তিনি আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার নির্দেশ দেন। নিজেদের মধ্যে যুদ্ধ ও বিভেদ দূর করে পারিবারিক ও সামাজিক বন্ধন শক্তিশালী করতে হবে, যাতে সমাজে শান্তি বজায় থাকে।

চতুর্থ কর্মসূচি: আধ্যাত্মিক উন্নয়ন

সবশেষে তিনি নামাজের কথা বলেন। তিনি বলেন, যখন সবাই ঘুমায়, তখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করো। এই চারটি কাজ—শান্তি প্রতিষ্ঠা, খাদ্য নিশ্চিতকরণ, আত্মীয়তা রক্ষা ও নামাজ—যে করবে, সে সহজেই জান্নাতে প্রবেশ করবে। এটি মদিনার নতুন রাষ্ট্রের ভিত্তি গড়ে দিয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ