প্রাইমটাইম এমির ৭৮তম আসরে সঞ্চালক হচ্ছেন মারিশকা হার্গিটে
প্রাইমটাইম এমির ৭৮তম আসরে সঞ্চালক মারিশকা হার্গিটে

প্রাইমটাইম এমি পুরস্কারের ৭৮তম আসরের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন মারিশকা হার্গিটে। ১৫ বছর পর কোনো নারী এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। সর্বশেষ ২০০৯ সালে নারী সঞ্চালক ছিলেন নিল প্যাট্রিক হ্যারিসের সহ-সঞ্চালক হিসেবে? বস্তুত, ২০০৯ সালের পর কোনো নারী এককভাবে সঞ্চালকের দায়িত্ব পাননি। মারিশকা হার্গিটে শুধু অভিনেত্রী নন, মার্কিন টেলিভিশনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।

কে এই মারিশকা হার্গিটে?

১৯৬৪ সালের ২৩ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন মারিশকা হার্গিটে। তাঁর বাবা অভিনেতা ও বডিবিল্ডার মাইকি হার্গিটে, আর মা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেইন ম্যানসফিল্ড। মাত্র তিন বছর বয়সে তিনি জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির মুখোমুখি হন—মাকে হারান।

শৈশবের ট্র্যাজেডি ও ক্যারিয়ারের শুরু

১৯৬৭ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারিশকার মা জেইন ম্যানসফিল্ড নিহত হন। সে সময় মারিশকা ও তাঁর দুই ভাই গাড়ির পেছনের আসনে ছিলেন। তাঁরা অল্প আঘাত নিয়ে বেঁচে গেলেও চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছিলেন, যা তাঁর শৈশবে গভীর ছাপ ফেলে এবং পরবর্তী সময়ে অভিনয় ক্যারিয়ারেও প্রভাব ফেলে। কৈশোরে মারিশকার অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয়ে থিয়েটার বিষয়ে পড়াশোনা করেন। ১৯৮৪ সালে সিনেমায় অভিষেক ঘটে। তবে নিজের পরিচয় তৈরি করাই ছিল বড় চ্যালেঞ্জ। অনেকেই তাঁকে মায়ের পথ অনুসরণ করে নাম, চেহারা কিংবা ইমেজ বদলানোর পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং নিজের নাম, ব্যক্তিত্ব ও স্বকীয়তা ধরে রাখেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টার্নিং পয়েন্ট: 'ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিমস ইউনিট'

ক্যারিয়ারের শুরুতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন মারিশকা। ওয়েট্রেসের কাজও করেছেন, পাশাপাশি অভিনয়ের ক্লাস চালিয়ে গেছেন। ছোট চরিত্রে দেখা গেলেও দীর্ঘ সময় বড় সাফল্য আসছিল না। তাঁর টার্নিং পয়েন্ট আসে ১৯৯৮ সালে, যখন জনপ্রিয় মেডিক্যাল ড্রামা 'ইআর'-এ অভিনয় করেন। এর পরের বছর তিনি 'ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিমস ইউনিট'-এ গোয়েন্দা অলিভিয়া বেনসন চরিত্রে অভিনয় করার সুযোগ পান। যৌন অপরাধ তদন্ত নিয়ে নির্মিত এই সিরিজে দৃঢ়চেতা, মানবিক ও সহানুভূতিশীল তদন্ত কর্মকর্তার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

পুরস্কার ও ব্যক্তিগত জীবন

এই চরিত্র মারিশকাকে শুধু তারকা বানায়নি, এনে দিয়েছে টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজনের মর্যাদা। তিনি প্রাইমটাইম এমি, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কার পেয়েছেন। এই সিরিজের সেটেই শুটিং করতে গিয়ে পরিচয় হয় অভিনেতা পিটার হারম্যানের সঙ্গে। ২০০৪ সালে তাঁরা বিয়ে করেন। পরে তাঁদের এক ছেলেসন্তান জন্ম নেয় এবং আরও দুই সন্তান দত্তক নেন এই দম্পতি। সূত্র: আইএমডিবি, ভ্যারাইটি।