কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এস জানকী আর নেই, ৮৮ বছর বয়সে প্রয়াত
কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এস জানকী আর নেই

দক্ষিণ ভারতের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এস জানকী আর নেই। বয়সজনিত শারীরিক জটিলতায় শনিবার (১১ জুলাই) ভারতের মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্র ও সংগীতজগতে

জানকী আম্মার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র ও সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার কিংবদন্তি গায়িকা ও বহুভাষী কণ্ঠশিল্পী এস জানকীর প্রয়াণের সংবাদে শোক প্রকাশ করেছেন। শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ভারতের মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়সজনিত নানা জটিলতার সঙ্গেও তিনি লড়াই করছিলেন।

নাতনির আবেগঘন বার্তা

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নাতনি অপ্সরা ভাইদুলা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এই তথ্য জানান। সিস্তলা শ্রীরামমূর্তি জানকী, যিনি সবার কাছে এস জানকী নামে পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন ১৯৩৮ সালের ২৩ এপ্রিল ভারতের বর্তমান আন্ধ্র প্রদেশের গুন্টুরে। তার বাবা ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক ও শিক্ষক। মাত্র নয় বছর বয়সে প্রথম মঞ্চে গান গাওয়ার সুযোগ পান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্লেব্যাক গায়ক হিসেবে যাত্রা

১৯৫৭ সালে তেলুগু চলচ্চিত্র ‘এমএলএ’-এর ‘নী আশা আদিয়াসা’ গান দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে যাত্রা শুরু করেন। পরে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দি, বাংলা, ওড়িয়া, তুলু, উর্দুসহ প্রায় ২০টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করে ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম সেরা প্লেব্যাক শিল্পীর মর্যাদা অর্জন করেন এস জানকী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ