চোখের সামনে জিনিস থাকলেও কেন খুঁজে পাই না?
চোখের সামনে জিনিস থাকলেও কেন খুঁজে পাই না?

আসলে আমরা যখন কোনো কিছু খুঁজি, তখন আমাদের মস্তিষ্ক সেই দৃশ্যের প্রতিটি বস্তুকে একসঙ্গে বিশ্লেষণ করতে পারে না। সব তথ্য একসঙ্গে নিতে গেলে মস্তিষ্কের ওপর অনেক চাপ পড়ে। তাই মস্তিষ্ক কেবল মনোযোগের ওপর নির্ভর করে কাজ করে। অর্থাৎ সে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য যেমন জিনিসের রং বা আকার বেছে নেয় এবং বাকি সবকিছুকে বাদ দিয়ে দেয়।

মনোবিজ্ঞানীরা আমাদের এই মনোযোগকে একটি স্পটলাইট বা টর্চের আলোর সঙ্গে তুলনা করেন। টর্চের আলো যেখানে পড়ে, সেখানকার তথ্যগুলোই কেবল মস্তিষ্ক বিস্তারিতভাবে বিশ্লেষণ করে। সেই আলোর বৃত্তের বাইরে যা কিছু থাকে, তা আমাদের চোখের সামনে থাকলেও মস্তিষ্ক সেগুলোকে গুরুত্ব দেয় না। এ কারণেই আমরা অনেক সময় না দেখেই খুঁজতে থাকি এবং সামনে থাকা জিনিসটি আমাদের চোখ এড়িয়ে যায়।

চোখের গঠন ও স্যাকাড

আমাদের মস্তিষ্ক যে ক্রমাগত চোখের দৃষ্টি পরিবর্তন করে, তার পেছনে একটি নির্দিষ্ট শারীরিক কারণ রয়েছে। আমাদের চোখের রেটিনার ঠিক মাঝখানে 'ফোভিয়া' নামক একটি অংশ থাকে, যা আমাদের সবচেয়ে পরিষ্কার বা স্পষ্ট দেখতে সাহায্য করে। কিন্তু এই অংশটি এতটাই ছোট যে, এটি আপনার হাতের নখের সমান জায়গাটুকুই কেবল স্পষ্ট দেখতে পায়। তাই পুরো একটি দৃশ্য ভালোভাবে দেখার জন্য আমাদের চোখকে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় তাকাতে হয়, যাতে ছোট এই অংশের মাধ্যমে চারপাশের সব তথ্য স্পষ্টভাবে মস্তিষ্কে পৌঁছাতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চোখের এই দ্রুত লাফালাফিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় 'স্যাকাড' (Saccade)। এটি প্রতিনিয়ত ঘটে চলেছে। এমনকি তুমি যখন মনে করো যে তুমি কোনো জিনিসের দিকে একদম স্থির হয়ে তাকিয়ে আছো, তখনো আসলে তোমার চোখ স্থির থাকে না। তোমার অজান্তেই চোখ খুব দ্রুত এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ছুটে বেড়ায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অমনোযোগজনিত অন্ধত্ব

বেশির ভাগ সময় চোখের এই পদ্ধতিটি আমাদের অনেক উপকারে আসে। এর ফলে আমরা চারপাশের হিজিবিজি পরিবেশের ভেতর থেকেও দরকারি তথ্যগুলো চট করে আলাদা করে নিতে পারি। বাড়তি বা অপ্রয়োজনীয় জিনিসের ভিড়ে আমরা যাতে বিভ্রান্ত না হই ও সহজে চলাফেরা করতে পারি, সে জন্যই মস্তিষ্ক এভাবে কাজ করে।

মনোবিজ্ঞানীরা আমাদের এই মনোযোগকে একটি স্পটলাইট বা টর্চের আলোর সঙ্গে তুলনা করেন। আসলে দেখা মানেই কেবল চোখে আলো এসে পড়া নয়। আমাদের মস্তিষ্ক আগে থেকে কী দেখার আশা করছে বা কিসের ওপর গুরুত্ব দিচ্ছে, সেটিও দেখার একটি বড় অংশ। অনেক সময় সরাসরি চোখের সামনে থাকা জিনিসও আমরা খেয়াল করি না, কারণ আমাদের মন তখন অন্য কিছুতে ব্যস্ত থাকে। অদ্ভুত এই ঘটনাকেই বলা হয় অমনোযোগজনিত অন্ধত্ব বা ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস।

মস্তিষ্কের তথ্য প্রবাহ

আমাদের মস্তিষ্কের ভেতর তথ্যগুলো বিভিন্ন পথে প্রবাহিত হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পথ হলো 'ডরসাল স্ট্রিম', যা মস্তিষ্কের প্যারাইটাল লোব নামক অংশে গিয়ে পৌঁছায়। এই অংশটিই আমাদের চারপাশের জায়গা সম্পর্কে ধারণা দেয় ও কোনো নির্দিষ্ট জিনিসের ওপর মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। কোনো কিছু খোঁজার সময় এই ডরসাল স্ট্রিমই ঠিক করে দেয়, মস্তিষ্ক কোন বস্তুটিকে গুরুত্ব দেবে আর কোনটিকে বাদ দেবে। এসব কারণে মাঝেমধ্যে চোখের সামনে থাকা জিনিসও খুঁজে পায় না।

সূত্র: দ্য কনভারসেশন