আজকের টেলিভিশন পর্দায় রয়েছে নানা আয়োজন। দীপ্ত টিভি, নাগরিক ও চ্যানেল নাইনে প্রচারিত হবে একাধিক নাটক ও অনুষ্ঠান।
দীপ্ত টিভি
বিকেল ৪টায় প্রচারিত হবে ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, দীঘি, চমক ও জিয়াউল রোশান।
রাত ৮টায় দেখা যাবে বিশেষ নাটক ‘মিস্টার মোজাম্মেল’। অভিনয়ে শরাফ আহমেদ জীবন ও সামান্তা পারভেজ।
রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জিডি জামাল’। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আমিরুল হক চৌধরী, অহনা ও শামীমা নাজনীন।
রাত ১০টায় বিশেষ নাটক ‘অভিযোগ’। অভিনয়ে খায়রুল বাসার ও সামিরা খান মাহি।
রাত ১১টা ৫ মিনিটে বিশেষ নাটক ‘আমার কী দোষ’। এতে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাসার।
নাগরিক
রাত ৮টায় একক নাটক ‘পাড়াতো বোন’। অভিনয়ে শামীম হাসান সরকার ও লামিমা লাম।
রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। অভিনয়ে চঞ্চল ও সারিকা।
রাত ১১টায় লাইভ অনুষ্ঠান ‘বাংলা বাউল’। শিল্পী হিসেবে থাকছেন রাকিব ও অনিক।
চ্যানেল নাইন
সন্ধ্যা ৬টায় সেলিব্রিটি টক শো ‘ঈদ আড্ডা’।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘উৎসবের রান্না’।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ‘তারার সিনে গল্প’।
রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘খেল খতম’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সামান্তা পারভেজ ও আরফান আহমেদ।
আরও পড়ুন
‘ভটভটি’ থেকে ‘মন ফড়িং’, টিভিতে হাসি, প্রেম আর পারিবারিক গল্প
৩০ মে ২০২৬
দুরন্ত
সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’।
সকাল ১০টা ও বিকেল ৫টায় ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’।
বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’।
বেলা ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



