ঈদে টিভি পর্দায় শাকিব খানের ১০ সিনেমা, দেখুন সময়সূচি
ঈদে টিভি পর্দায় শাকিব খানের ১০ সিনেমা, দেখুন সময়সূচি

সিনেমা হলের মতো ঈদে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম বড় ভরসা শাকিব খান। আজ শুক্রবার ঈদের দ্বিতীয় দিন দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে তাঁর ১০টি সিনেমা। এর মধ্যে আছে সাম্প্রতিক আলোচিত ‘তুফান’, ‘রাজকুমার’, ‘তাণ্ডব’ থেকে শুরু করে পুরোনো জনপ্রিয় ‘শিকারি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। শুধু শাকিব নন, দিনভর টিভি পর্দায় থাকছে সিয়াম, আফরান নিশো, শরীফুল রাজ, রোশানসহ আরও কয়েকজন তারকার সিনেমা। আজ কোন চ্যানেলে কোন সিনেমা, কখন দেখা যাবে—সে তথ্যই রইল।

এটিএন বাংলা

সকাল ১০টা ২০ মিনিটে ‘বিদ্রোহী’। অভিনয়ে শাকিব, বুবলী। বেলা ২টা ৩০ মিনিটে ‘রাজকুমার’। অভিনয় শাকিব, কোর্টনি কফি।

বাংলাভিশন

সকাল ১০টা ১০ মিনিটে ‘শুটার’। অভিনয়ে শাকিব, বুবলী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চ্যানেল আই

সকাল ১০টা ১৫ মিনিটে ‘প্রিন্স’। অভিনয়ে শাকিব, তাসনিয়া ফারিণ।

বৈশাখী টেলিভিশন

বেলা ২টা ৩০ মিনিটে ‘শিকারি’। অভিনয়ে শাকিব, শ্রাবন্তী।

মাছরাঙা

বেলা ২টা ১০ মিনিটে ‘রাজকুমার’। অভিনয়ে শাকিব, কোর্টনি কফি। ‘রাজকুমার’–এর গানের দৃশ্য। ফেসবুক থেকে

এনটিভি

সকাল ১০টা ১৫ মিনিটে ‘তুফান’। অভিনয়ে শাকিব, মিমি। বিকেল ৪টা ২০ মিনিটে ‘সর্দারবাড়ির খেলা’ (টিভি প্রিমিয়ার)। অভিনয়ে রোশান, বুবলী।

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে ‘তুফান’। অভিনয়ে শাকিব, মিমি। বেলা ২টা ১০ মিনিটে ‘জংলি’। অভিনয়ে সিয়াম, বুবলী।

দীপ্ত টিভি

সকাল ৯টায় ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয়ে শাকিব, অপু। বেলা ১টায় ‘তাণ্ডব’। অভিনয়ে শাকিব, জয়া, সাবিলা।

নাগরিক টিভি

সকাল ৯টা ৩০ মিনিটে ‘নেটওয়ার্কের বাইরে’। অভিনয়ে শরীফুল রাজ, ফারিণ। বেলা ১১টা ৩০ মিনিটে ‘রোমিও বনাম জুলিয়েট’। অভিনয়ে অঙ্কুশ, মাহি। বেলা ২টায় ‘দাগি’। অভিনয়ে আফরান নিশো, তমা মির্জা। বিকেল ৫টায় ‘ওমর’। অভিনয়ে শরীফুল রাজ, দর্শনা বণিক। ‘দাগি’ সিনেমার দৃশ্য। চরকির সৌজন্যে

চ্যানেল নাইন

সকাল ১০টায় ‘ও প্রিয়া তুমি কোথায়’। বেলা ২টায় ‘ইনসাফ’। রাত ৯টায় ‘বরবাদ’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুরন্ত টিভি

বেলা ৩টা ও রাত ১০টায় ‘স্টুয়ার্ট লিটল ২’ ও ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস ২’।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। টেলিভিশন থেকে আরও পড়ুন: শাকিব খানের প্রিয়তমা, চ্যানেল আই, ঈদ বিনোদন, শাকিল খান।