মুঠোফোন আর ওটিটি প্ল্যাটফর্মের দাপটের এই সময়েও দেশের সবচেয়ে বড় পারিবারিক বিনোদন মাধ্যম হিসেবে টেলিভিশনের আবেদন এতটুকু কমেনি। বিশেষ করে ঈদের সময় ছোটপর্দাকে ঘিরে দর্শকদের আগ্রহ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। জনপ্রিয় অভিনেতাদের নতুন নাটক, বিশেষ টেলিফিল্ম, পারিবারিক গল্প, রোমান্স আর হাস্যরসের নানা আয়োজনে এবারও জমজমাট অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। দর্শকদের সুবিধার্থে তুলে ধরা হলো ঈদের প্রতিদিনের নাটক ও বিশেষ অনুষ্ঠানের বিস্তারিত সূচি।
এটিএন বাংলা
বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক নির্যাতিত স্বামী। অভিনয়ে মোশাররফ করিম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক টিকটক স্টার-১। অভিনয়ে মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক এই নিয়ে সংসার। অভিনয়ে মুশফিক ফারহান, অনিন্দিতা মিম। রাত ১১টায় টেলিফিল্ম অপেক্ষার পরে। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম তুমি দূরত্ব চেয়ো না। অভিনয়ে আরশ খান, সুনেরাহ্ বিনতে কামাল। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক স্বামীরা পলাতক। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক গাছ পাগলা। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক কাজের মেয়ে অরিন। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক তিন চাকার সংসার। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ভিডিও লিংক। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক খাদক তোরাব আলী। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।
বৈশাখী টেলিভিশন
বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক অবশেষে জিরো। অভিনয়ে আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি, শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ঝগড়াটে পরিবার। অভিনয়ে শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক কফিলের মেয়ে। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ আহমেদ, সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক মোগো বাড়ি বরিশাল। অভিনয়ে রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে নাটক কাছের কেউ। অভিনয়ে খায়রুল বাসার, সাদমিনা বিনতে নোমান। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ভাত হাসান। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা জুঁই। রাত ১০টায় ধারাবাহিক নাটক সাক্ষী মফিজ। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম, সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক দিল মোহাব্বত। অভিনয়ে জাকিয়া বারী মম, আরফান আহমেদ।
মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক সুগার ফ্রি লাভ। অভিনয়ে আরশ খান, প্রিয়ন্তী উর্বী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক লাভ স্টেশন। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক বউ না বিপদ। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক আদরের দুলাভাই। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক দরদিয়া। অভিনয়ে তৌসিফ, নাজনীন নীহা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম কাকার টিকটকার বউ। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা।
এনটিভি
বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম সিন্ডিকেট বাদল। অভিনয়ে আরশ খান, মাফতোহা জান্নাত জিম। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক মা বাবা ভাই বোন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক জামাই বেশি বোঝে। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। রাত ৯টা ১০ মিনিটে নাটক সিচুয়েশনশিপ। অভিনয়ে নিলয়, আইশা খান। রাত ১১টা ৫ মিনিটে নাটক প্রেমের তরী। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা খান।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ওয়ারিশ। অভিনয়ে তৌসিফ, সাফা কবির, ইয়াশ রোহান, প্রিয়ন্তী উর্বী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম তোমাদের গল্প ২। অভিনয়ে জোভান, তটিনী, মনিরা মিঠু, গাজী রাকায়েত। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক কিশোরগঞ্জের কিশোরদল। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ভালোবেসেছিলাম। অভিনয়ে জাকিয়া বারী মম, রওনক হাসান। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক তার চোখের মায়ায়। অভিনয়ে তৌসিফ, আইশা খান।
আরটিভি
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক সাত ভাই টুম্পা। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক জ্বীন ও পরীর সংসার। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। রাত ৮টা ৩০ মিনিটে নাটক জামাই কার?। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক আমানত। অভিনয়ে মুশফিক ফারহান, অর্চিতা স্পর্শিয়া। রাত ১১টায় ধারাবাহিক নাটক বউ সোহাগী পরিবার। অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা, সেমন্তী সৌমি।
দীপ্ত
সন্ধ্যা বিশেষ নাটক মেঘলা মেঘলা দিন। অভিনয়ে অপূর্ব, সাফা কবির। রাত ৮টায় বিশেষ নাটক লাভ লক। অভিনয়ে ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক জিডি জামাল। অভিনয়ে মীর সাব্বির, আমিরুল হক চৌধরী, অহনা, শামীমা নাজনীন। রাত ১০টায় বিশেষ নাটক সারাবেলা। অভিনয়ে আরশ খান, ফারিহা রহমান পারু। রাত ১১টা ১০ মিনিটে বিশেষ নাটক ভালোবাসার মূল্য কত। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।
নাগরিক
রাত ৮টায় নাটক দয়াল দস্তগীর। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক এমন যদি হতো। অভিনয়ে চঞ্চল, সারিকা। রাত ১১টায় লাইভ: বাংলা বাউল। শিল্পী: দীপ্র, দুর্জয় ও অনন্যা আচার্য।
চ্যানেল নাইন
রাত ৮টায় ধারাবাহিক নাটক খেল খতম। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সামান্তা পারভেজ, আরফান আহমেদ।
দুরন্ত
সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা।



