মুঠোফোন আর ওটিটি প্ল্যাটফর্মের দাপটের এই সময়েও দেশের সবচেয়ে বড় পারিবারিক বিনোদন মাধ্যম হিসেবে টেলিভিশনের আবেদন এতটুকু কমেনি। আর ঈদ এলেই সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানগুলো। তারকাদের আড্ডা, গান, নাচ, মজার খেলা, ভ্রমণ, হাস্যরস আর নানা চমক নিয়ে এবারও ঈদ উপলক্ষে জমকালো আয়োজন সাজিয়েছে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল। দর্শকদের জন্য তুলে ধরা হলো ঈদের প্রতিদিনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ও সেলিব্রেটি টক শো’র বিস্তারিত সূচি।
বিটিভি
ঈদুল আজহা উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। একঝাঁক জনপ্রিয় তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন আফরান নিশো।
চ্যানেল আই
ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এর চিত্রায়ণ হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে।
এনটিভি
ঈদের দিন রাত ১২টা ২০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘চৈতালী হাওয়া’, ঈদের দ্বিতীয় দিন রাত ১২টা ২০ মিনিটে ‘লাল সবুজের দোলা’, ঈদের তৃতীয় দিন রাত ১২টা ২০ মিনিটে ‘নীল প্রজাপতি’, ঈদের চতুর্থ দিন রাত ১২টা ২০ মিনিটে ‘মন মহুয়ার তালে’।
আরটিভি
সকাল ৭টায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘ঈদ আনন্দ আড্ডা’। ঈদের দিন অতিথি মিলা হোসেন, ইপ্সিতা শবনম শ্রাবন্তী, নোভা ফিরোজ, নাফিজা জাহান। দ্বিতীয় দিন অতিথি ইবরার টিপু, বিন্দু কণা, নাজনীন আহমেদ, সবুজ। ঈদের তৃতীয় দিন অতিথি টিনা রাসেল, ইশরাত মারিয়া, আঁখি চৌধুরী, শেখ সাদিয়া আফরিন ইরা। ঈদের চতুর্থ দিন অতিথি সৌরভ, মিঠুন, সাঈদ, আকাশ। উপস্থাপনায় অলিভ আহমেদ।
ঈদের দিন থেকে সাত দিন প্রতিদিন সন্ধ্যা ৬টায় ইমতু রাতিশের উপস্থাপনায় ‘ঈদ কার্নিভাল’। ঈদের দিন বিকাল ৫টা ৩০ মিনিটে ‘স্টুডিও বাংলার গায়েন’। পরিবেশনায় রাবেয়া সেতু ও মিম, রাসেল ও নিশি, শাহরিয়া ও রিমি, জেসি ও বাঁধন মোদক, লাবণী ও সুমন।
এটিএন বাংলা
ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে রম্য বিতর্ক ‘আমিই সেরা পাত্র’। উপস্থাপনায় মৌসুমী মৌ, অতিথি কেয়া পায়েল। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’।
মাছরাঙা টেলিভিশন
ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৭টায় ‘রাঙা সকাল’। অতিথি ঈদের দিন রন্ধনশিল্পী তামান্না ইয়াসমিন ও সংগীতশিল্পী মেহজাবিন মোবাশ্বেরা, ঈদের দ্বিতীয় দিন দিলারা জামান, ঈদের তৃতীয় দিন পান্থ কানাই ও ঝিলিক, ঈদের চতুর্থ দিন রাজা বশির ও হুমায়রা বশির, ঈদের পঞ্চম দিন শারমিন জোহা শশী ও গায়িকা মন্টি সাহা, ঈদের ষষ্ঠ দিন মাসুমা রহমান নাবিলা ও গায়িকা নদী, ঈদের সপ্তম দিন রোজী সিদ্দিকী ও গায়ক এনামুল হক মধু।
নাগরিক টেলিভিশন
ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ‘তারায় তারায়’। অতিথি ঈদের দিন নাজিফা তুষি, ঈদের দ্বিতীয় দিন জান্নাতুল পিয়া, ঈদের তৃতীয় দিন মুমতাহিনা টয়া, ঈদের চতুর্থ দিন শরাফ আহমেদ জীবন।



