ঈদুল আজহায় চ্যানেল আইয়ে সাত দিন সাত নতুন সিনেমা
ঈদুল আজহায় চ্যানেল আইয়ে সাত দিন সাত নতুন সিনেমা

পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে টানা সাত দিন দেখানো হবে সমকালীন সাতটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে হবে সাতটি নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চ্যানেল আই।

ঈদের দিন: নীল চক্র

ঈদের দিন প্রচারিত হবে ‘নীল চক্র’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। অভিনয় করেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।

দ্বিতীয় দিন: প্রিন্স

ঈদের দ্বিতীয় দিন দেখানো হবে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও তাসনিয়া ফারিণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃতীয় দিন: সাবা

ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘সাবা’। সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মন্‌ওয়ার, সুমন পাটোয়ারী ও অশোক বেপারী।

চতুর্থ দিন: টগর

ঈদের চতুর্থ দিনে থাকছে আলোক হাসান পরিচালিত ‘টগর’। সিনেমাটিতে অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরী ও রোজী সিদ্দিকী।

পঞ্চম দিন: জয়া আর শারমিন

পঞ্চম দিনে প্রচারিত হবে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার।

ষষ্ঠ দিন: বাড়ির নাম শাহানা

ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজীর রচনা ও পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ ও জয়ন্ত চট্টোপাধ্যায়।

সপ্তম দিন: শরতের জবা

ঈদের সপ্তম দিনে দেখানো হবে ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও কুসুম শিকদার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ