সিঙ্গার-বেকোর ‘সবার জন্য বিশ্বকাপ’ অফার: কিনলে ফ্রি টিভি জেতার সুযোগ
সিঙ্গার-বেকোর ‘সবার জন্য বিশ্বকাপ’ অফার: কিনলে ফ্রি টিভি

বাংলাদেশের দর্শকদের মধ্যে ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আবেগ এবং ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলছে সিঙ্গার বাংলাদেশ আয়োজিত ‘সবার জন্য বিশ্বকাপ’ অফার। ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ১৯ জুলাই পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠানে যা বললেন সিঙ্গার বাংলাদেশের সিইও

উদ্বোধন অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ বলেন, বাংলাদেশে লাখো মানুষের কাছে ফুটবলের অনন্য আবেগ রয়েছে। ফিফা বিশ্বকাপের সময় পরিবার, বন্ধু এবং পুরো সমাজ খেলার আনন্দে মেতে ওঠে। এই বিষয় মাথায় রেখেই সিঙ্গার–বেকো সবার জন্য বিশ্বকাপ ক্যাম্পেইনটি সাজিয়েছে, যাতে বিশ্বকাপের আনন্দ নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ে।

অফারের বিস্তারিত

ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী যেকোনো সিঙ্গার–বেকো শোরুম অথবা ওয়েবসাইট থেকে সিঙ্গার বা বেকো টেলিভিশন কিনে সৌভাগ্যবান ১ হাজার জন গ্রাহক পেতে পারেন ফ্রি টিভি। এ ছাড়া নির্দিষ্ট মডেলের টেলিভিশন কিনলে থাকবে টি-শার্ট ও ফুটবল উপহার, আকর্ষণীয় এক্সচেঞ্জ সুবিধা এবং ডিসকাউন্ট।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপ ফুটবলের এই মৌসুমে সিঙ্গার-বেকো গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুযোগ। যেকোনো সিঙ্গার বা বেকো টেলিভিশন ক্রয় করলে অংশ নেওয়া যাবে এই ক্যাম্পেইনে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ