লতা ও আশা ভোঁসলের মৃত্যুতে অদ্ভুত মিল: বয়স, স্থান ও কারণ একই
লতা ও আশা ভোঁসলের মৃত্যুতে অদ্ভুত মিল

লতা ও আশা ভোঁসলের মৃত্যুতে অদ্ভুত মিল: বয়স, স্থান ও কারণ একই

ভারতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর ছিলেন দুই বোন, যাদের কেউই এখন বেঁচে নেই। গত রোববার, ১২ এপ্রিল, আশা ভোঁসলে চিরবিদায় নেন। তার এই প্রয়াণের পর ভক্তরা কিছু অদ্ভুত মিল আবিষ্কার করেছেন, যা দেখায় যে দুই বোনের মৃত্যু যেন একই সুতায় গাঁথা।

বয়স ও তারিখের মিল

লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন। কাকতালীয়ভাবে, ২০২৬ সালের ১২ এপ্রিল তার ছোট বোন আশা ভোঁসলে যখন পৃথিবীর মায়া ত্যাগ করলেন, তার বয়সও ঠিক ৯২ বছর। শুধু বয়সই নয়, দুই বোনই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মুম্বাইয়ের একই হাসপাতাল, ব্রিচ ক্যান্ডিতে।

শারীরিক কারণ ও দিনের মিল

চিকিৎসা বিজ্ঞানের নথি অনুযায়ী, দুই কিংবদন্তির বিদায়ের ধরনে কোনো পার্থক্য নেই। বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন ‘মাল্টি অর্গান ফেলিওর’ বা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে। ঠিক একই শারীরিক জটিলতায় ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করলেন আশা ভোঁসলেও। এমনকি দুই বোনের বিদায়ের দিনটিও ছিল সপ্তাহের একই দিন- রোববার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জীবন ও সম্পর্কের প্রতিফলন

দীর্ঘ ক্যারিয়ারে লতা ও আশার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে সংগীতাঙ্গনে অসংখ্য মুখরোচক গল্প প্রচলিত আছে। বহুবার তাদের মনোমালিন্য এবং একে অপরের সঙ্গে কথা বন্ধ রাখার মতো খবরও শিরোনাম হয়েছে। তবে সময়ের আবর্তে সেই তিক্ততা ফিকে হয়ে গিয়েছিল অনেক আগেই। আর জীবনের এই অন্তিমলগ্নে এসে বয়স, স্থান ও শারীরিক কারণের এমন হুবহু মিল যেন প্রমাণ করে দিল, দিনশেষে তারা একে অপরের ছায়াসঙ্গীই ছিলেন। এই মিলগুলি ভক্তদের মনে গভীর প্রভাব ফেলেছে, সঙ্গীত জগতের এই দুই দিকপালের স্মৃতিকে আরও উজ্জ্বল করে তুলেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ