সংগীতের কিংবদন্তি আশা ভোঁসলের জীবনাবসান, ৯২ বছর বয়সে চিরবিদায়
আশা ভোঁসলের জীবনাবসান, ৯২ বছর বয়সে চিরবিদায়

সংগীতের কিংবদন্তি আশা ভোঁসলের জীবনাবসান

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। রবিবার (১২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেষকৃত্য ও হাসপাতালে ভর্তি

আনন্দ ভোঁসলে জানান, সোমবার বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে ল্পী শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে, শনিবার (১১ এপ্রিল) শারীরিক অসুস্থতার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোঁসলেকে। তার নাতনি জানাই ভোঁসলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দীর্ঘ সংগীতজীবন ও জনপ্রিয় গান

আট দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় ছিলেন আশা ভোঁসলে। তিনি অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • “পিয়া তু আব তো আজা”
  • “কজরা মোহাব্বত ওয়ালা”
  • “রঙ্গিলা রে”
  • “দিল চিজ কিয়া হ্যায়”

চলতি বছরের ৮ সেপ্টেম্বর তার ৯৩ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালের মারাঠি চলচ্চিত্র মাঝা বাল–এ “চলা চলা নাভ বালা” গানটির মাধ্যমে তার সংগীতজীবন শুরু হয়। ক্যারিয়ারের শুরুতে নাচের গানের গায়িকা হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে গজল ও শাস্ত্রীয় সংগীতেও দক্ষতা প্রমাণ করেন তিনি।

তার এই অবদান সংগীত জগতে একটি অমর স্মৃতি হিসেবে রয়ে যাবে। আশা ভোঁসলের মৃত্যুতে সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ